বাগেরহাট সদর উপজেলা আ. লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- আপডেট সময় : ০৭:২৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩ ২২০ বার পঠিত

বাগেরহাট ব্যুরো চীফ :
বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দীনকে প্রধান সমন্বয়কারী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চুকে আহ্বায়ক ও সাধারণ সম্পাদক এম.এ. মতিনকে সদস্য সচিব করে বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
হযরত খান জাহান (র:) এর মাজার এলাকায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে রোববার ৩ ডিসেম্বর বিকেলে অনুষ্ঠিত বর্ধিত সভা থেকে সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. ভুইঞা হেমায়েত উদ্দিন, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নকীব নজিবুল হক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দীন।
















