ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাহিদ ইসলাম দুর্নীতিতে জড়িত না হলেও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ: রাশেদ খাঁন Logo আবারও বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম Logo বৃষ্টির কারণে ভেস্তে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি Logo ক্লিন ও গ্রিন ঢাকা গড়তে ১২ উদ্যোগ নিয়েছে সরকার Logo ভেজাল মধু তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মালিক আটক Logo সুস্থ থাকতে প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন পাতাযুক্ত শাকসবজি Logo আইরিনের দুর্দান্ত হ্যাটট্রিকে সিঙ্গাপুরের বিপক্ষে জয়, ফাইনালে বাংলাদেশ Logo জুলাই অভ্যুত্থানের সঙ্গে মুক্তিযুদ্ধের তুলনা করাটাই অন্যায়: ফজলুর রহমান Logo রাস্তা বন্ধে অবরুদ্ধ ১০ পরিবার, ছাদ বেয়ে চলাচল—গাজীপুরে চাঁদা দাবির অভিযোগ Logo ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু করল এসকেএফ ও নভো নরডিস্ক

বাগেরহাটে দূরপাল্লার পরিবহনের সাথে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ২

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:০০:২৭ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩ ২৩৮ বার পঠিত

বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় যাত্রীবাহী দূরপাল্লার পরিবহনে সাথে ব্যাটারি চালিত ভ্যান ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে লাভলু শেখ (৫০) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছে। এ সময় বাইসাইকেল চালক ও ভ্যানচালক আহত হয়েছেন। আজ সকাল সাড়ে আটটার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফলতিতা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানযাত্রী লাভলু শেখ (৫০) ফকিরহাট উপজেলার উজলপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে। পুলিশ ঢাকাগামী রবি এক্সপ্রেস পরিবহনটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, আজ সকাল সাড়ে আটটার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফলতিতা বাজার থেকে একটি যাত্রীবাহী ভ্যান ও বাইসাইকেল চালক ফকিরহাটের দিকে আসছিল। এসময় ঢাকাগামী রবি এক্সপ্রেস নামে যাত্রীবাহী দূরপাল্লার একটি পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাইকেলকে ও যাত্রীবাহী ভ্যানটিকে ধাক্কা দেয়। এসময়ে গুরুতর আহত হয় বাইসাইকেল চালক শাজাহান মোল্লা (৬৫), ভ্যানচালক আবুল কালাম (৫০) ও ভ্যানযাত্রী লাভলু শেখ (৫০)। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লাভলু শেখকে মৃত ঘোষণা করেন। অন্য দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ভ্যানযাত্রীর মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে। রবি এক্সপ্রেস নামের পরিবহন আটক করা হয়েছে। তবে পরিবহনের চালক ও হেলপার পালিয়ে গেছে।

বাগেরহাটে দূরপাল্লার পরিবহনের সাথে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ২

আপডেট সময় : ০৬:০০:২৭ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩