ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির মিথ্যা মামলায় এক যুবককে ফাঁসানোর অভিযোগ সংবাদ সম্মেলনে এক মায়ের আকুতি Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান Logo ডাবল গ্র্যামি জয়ী কণ্ঠশিল্পী ক্যাসান্দ্রা উইলসন মারা গেছেন Logo যুক্তরাষ্ট্রে ৩৬ বছরের মধ্যে জনপ্রিয়তায় সর্বনিম্ন ডোনাল্ড ট্রাম্প Logo সাদিক কায়েমকে সতর্ক করে রফিকুল ইসলাম মাদানীর ফেসবুক পোস্ট Logo ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে

বাংলাদেশে হওয়া ভূমিকম্পে কাপলো কলকাতাও!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:১৩:২২ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩ ২৮০ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:

শনিবার (২ ডিসেম্বর) সকালে বাংলাদেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬। ভূমিকম্পের উৎস ছিল কুমিল্লা থেকে ৪৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, শনিবার ভারতীয় সময় সকাল ৯টা ০৫ মিনিটে বাংলাদেশে ভূমিকম্প হয়। এর গভীরতা ছিল মাটির নিচে ৫৫ কিলোমিটার।

কলকাতাতেও এই ভূমিকম্প অনুভূত হয়। এছাড়াও শনিবার সকালে উত্তরবঙ্গের একাধিক জেলা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া এবং হুগলিতেও ভূমিকম্প অনুভূত হয়। ত্রিপুরা, মিজোরামের বেশ কয়েকটি এলাকায় ভূমিকম্প হয়েছে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির মুম্বাইয়ের কর্মকর্তা কিরণ নারখেদে বলেছেন, শনিবারের ভূমিকম্পের মূল উৎস ছিল বাংলাদেশ। আফগানিস্তানে ভূমিকম্পে দিল্লি যেমন কেঁপে ওঠে, তেমনি বাংলাদেশেও ভূমিকম্পের ফলে কলকাতাসহ বিভিন্ন এলাকায় মৃদু কম্পন অনুভূত হয়। কেঁপে ওঠে উত্তরবঙ্গ ও উত্তর পূর্ব ভারতের কিছু এলাকা।

অন্যদিকে লাদাখেও ভূমিকম্প হয়েছে। শনিবার সকাল ৮টা ২৫ মিনিটে লাদাখে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৪। কম্পনের উৎস ছিল মাটির নিচে ১০ কিলোমিটার গভীরে।

কয়েকদিন আগে নেপালে শক্তিশালী ভূমিকম্প হয়। দিল্লি এবং পাঞ্জাব সহ উত্তর ভারতের বড় অংশ জুড়ে কম্পন অনুভূত হয়েছে।

বাংলাদেশে হওয়া ভূমিকম্পে কাপলো কলকাতাও!

আপডেট সময় : ০২:১৩:২২ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩