ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এসএসসি ও সমমান পরীক্ষায় ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী, বোর্ডভিত্তিক সংখ্যা কত Logo দেশের বর্তমান গ্যাস মজুত দিয়ে আগামী ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভবঃ জ্বালানিমন্ত্রী Logo কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন Logo কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পথচারী নিহত Logo বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ Logo বরিশালে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই নিয়ে তোলপাড় Logo রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়া উত্তমপুর দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত Logo বনানীর একটি বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট Logo গাজীপুরে তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে গাকৃবিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রধান উপদেষ্টার সঙ্গে ফিনল্যান্ডের প্রেসিডেন্টের বৈঠক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৯:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ ১৫৯ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব। মঙ্গলবার (২১ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, বৈঠকে তারা গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করেন। ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ভূ-রাজনৈতিক ইস্যুতে গ্লোবাল সাউথের ক্রমবর্ধমান ভূমিকা এবং রোহিঙ্গা সংকট আলোচনায় উঠে আসে। বৈঠকে অধ্যাপক ইউনূস ফিনল্যান্ডের প্রেসিডেন্টকে অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার উদ্যোগ সম্পর্কে অবহিত করেন প্রেসিডেন্ট স্টাব প্রধান উপদেষ্টাকে বলেন, আমি আপনার জন্য শুভকামনা জানাই। তিনি গ্লোবাল সাউথের দেশগুলোকে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়ে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা শেখ হাসিনার একনায়কতন্ত্রের অধীনে ব্যাংক খাতে সংঘটিত ব্যাপক লুটপাটের বিষয় তুলে ধরেন। তিনি বলেন, প্রায় ১৭ বিলিয়ন ডলার ব্যাংক থেকে লুটপাট করা হয়েছে।বৈঠকে অধ্যাপক ইউনূস রোহিঙ্গা সংকট নিয়ে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন আয়োজনে তার সরকারের পরিকল্পনার কথা জানান, যা শরণার্থীদের দুর্দশাকে আবারও বিশ্ব আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসবে।

ট্যাগস :

প্রধান উপদেষ্টার সঙ্গে ফিনল্যান্ডের প্রেসিডেন্টের বৈঠক

আপডেট সময় : ০২:৪৯:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫