পেলেকে সম্মাননা জানাতে ‘ক্রাইস্ট দ্য রিডিমার’র গায়ে উঠলো জার্সি
- আপডেট সময় : ০৯:৪৮:২২ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩ ২১৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
ব্রাজিলের ফুটবলে তার নামটি স্বর্ণাক্ষরে লিখা থাকবে। শুধু ব্রাজিল ফুটবল কেন? পেলে তো বিশ্ব ফুটবলেরই কিংবদন্তি-মহানায়ক, যাকে বলা হয় ফুটবলের সম্রাট।
পেলে ২০২২ সালের ২৯শে ডিসেম্বর ফুটবল বিশ্বকে শোকের ছায়া ফেলে চলে যান। গতকাল (শুক্রবার) ছিল তার প্রথম মৃত্যুবার্ষিকী।
কিংবদন্তির মৃত্যুবার্ষিকীতে ভিন্ন সাজে সেজেছে তার দেশ ব্রাজিল। পেলেকে সম্মান জানাতে রিও ডি জেনিরোর বিখ্যাত ‘ক্রিস্ট দ্য রিডিমার’ ভাস্কর্যে পুরনো এবং জনপ্রিয় ১০ নম্বর জার্সিটিকে বিশেষ আলো দিয়ে সজ্জিত করা হয়েছিল।
এ জন্য আধুনিক প্রযুক্তির প্রজেক্টর ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে। এই মনোমুগ্ধকর দৃশ্যের সাক্ষী হতে রিও ডি জেনিরোর রাস্তায় ভিড় জমায়। উপস্থিত নাগরিকরা তাদের ফোন থেকে ভিডিও তুলতে শুরু করেন। অর্কেস্ট্রাও বাজতে থাকে। সেই আবেগঘন মুহূর্তের সাক্ষী গোটা ব্রাজিল। ফুটবল রাজাকে শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছেন ব্রাজিলিয়ানরা
এদিন ব্রাজিলের আরও অনেক জায়গায় পেলের মৃত্যুবার্ষিকীকে ঘিরে বিশেষ আয়োজন করা হয়। ফিফাও একটি ভিডিওর মাধ্যমে ফুটবলের রাজাকে শ্রদ্ধা জানিয়েছে। এছাড়াও, বেশ কয়েকজন ফুটবলার পেলের মৃত্যুবার্ষিকী ঘিরে পোস্ট করেছেন।




















