ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার Logo বাংলাদেশ বিমানে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ Logo ‘তাড়াহুড়ো নেই, শেষ আন্তর্জাতিক ম্যাচ পর্যন্ত এই জার্সি মেসিরই’ Logo ইরানে ওষুধের দাম আকাশছোঁয়া, রোগীরা বিপাকে Logo সোহরাওয়ার্দী উদ্যান থেকে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ম্যুরাল সরানোর সিদ্ধান্ত হয়নি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী Logo আধা ঘণ্টার মধ্যে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব Logo জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নাকচ Logo এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনা হবে: শিক্ষামন্ত্রী Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে

পিএসএল না খেলেই ফিরে আসতে হচ্ছে লিটনকে

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫ ২১৬ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

পাকিস্তান সুপার লিগে গিয়ে মাঠেই নামতে পারলেন না বাংলাদেশের ওপেনার লিটন দাস। করাচি কিংসের হয়ে মাঠে নামার আগেই দেশে ফিরে আসতে হচ্ছে তাকে। অনুশীলনে গিয়ে আঙ্গুলে চোট পেয়েছেন তিনি। আগামী দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। এর অর্থ, মাঠে নামার আগেই পিএসএল শেষ হয়ে গেলো লিটনের। নিজের ভ্যারিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন লিটন নিজে।ফেসবুক পোস্টে লিটন লিখেছেন, ‘আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমি করাচি কিংসের হয়ে পিএসএলে খেলতে সত্যিই মুখিয়ে ছিলাম; কিন্তু সর্বশক্তিমান অন্য পরিকল্পনা করে রেখেছেন। একটি অনুশীলন সেশনে গিয়ে আমি আঙ্গুলে আঘাত পেয়েছি। স্ক্যান করার পর দেখা গেলো, হেয়ারলাইন ফ্র্যাকশ্চার ধরা পড়েছে। এ থেকে সুস্থ হতে অন্তত ২ সপ্তাহ সময় লাগবে।তাই দুঃখের বিষয় হল, আমার পিএসএল মিশন শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে। আমি বাংলাদেশে ফিরে যাচ্ছি এবং দ্রুত সুস্থতার জন্য আপনাদের দোয়া ও ভালবাসা কামনা করছি। সে সঙ্গে আমার দল করাচি কিংসকেও অনেক শুভকামনা জানাচ্ছি।সত্যিই পিএসএল খেলার জন্য মুখিয়ে ছিলেন লিটন। পাকিস্তানের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার আগে, বিমানে ওঠার পর এবং করাচি গিয়ে ক্লাবটির উষ্ণ অভ্যর্থণা- সবকিছুর ছবি নিজে পোস্ট করেছেন ফেসবুকে। আইপিএল খেলার অভিজ্ঞতা থাকলেও পিএসএলে এবারই প্রথম খেলতে গিয়েছিলেন লিটন।পুরো পিএসএল খেলার জন্যই ছাড়পত্র ছিল তার; কিন্তু না খেলেই ফিরতে হচ্ছে তাকে। বাংলাদেশ থেকে এবারের পিএসএলে দল পেয়েছিলেন লিটনসহ তিনজন। এরই মধ্যে লাহোর কালান্দার্স দলে যোগ দিয়েছেন রিশাদ হোসেন। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলে পেশোয়ার জালমিতে খেলতে যাবেন ফাস্ট বোলার নাহিদ রানা।

ট্যাগস :

পিএসএল না খেলেই ফিরে আসতে হচ্ছে লিটনকে

আপডেট সময় : ০৩:১৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫