ঢাকা ০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নলছিটির মোল্লারহাট-হদুয়া বাজার পর্যন্ত সড়কের বেহাল দশা, ভোগান্তিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা Logo পাল্টাপাল্টি উত্তেজনা কমাতে সহযোগীদের ওপর হামলা না করার সিদ্ধান্ত Logo দেশে প্রথম ২৯ কার্যদিবসেই মেহেরপুরের ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড Logo রাজাপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ Logo ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি Logo তরুণদের স্বপ্নের গল্প বলছে ভিভো বাংলাদেশ Logo ২১ মে শেষ সময়, তবু অনিশ্চয়তা কাটেনি: দোকান ফিরে পাবেন কি প্রতিবন্ধী রাজ্জাক? Logo লেবাননে যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শর্ত Logo হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা বেড়ে ৪৭ Logo নিউ এনার্জি মোবিলিটির আগামী বিনির্মানে আরও তিনটি নতুন মডেল নিয়ে এলো বিওয়াইডি

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়নের অগ্রগতিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:১৪:১৪ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩ ২৯০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
জাতিসংঘের আদিবাসীদের স্থায়ী ফোরাম বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নের অগ্রগতিকে স্বাগত জানিয়েছে। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ২২তম অধিবেশনের প্রতিবেদনে ফোরামটি এই পর্যবেক্ষণ করেছে। শনিবার (২৯ এপ্রিল) নিউইয়র্কে জাতিসংঘের স্থায়ী মিশন এ তথ্য জানিয়েছে।

অধিবেশন চলাকালীন, বাংলাদেশ প্রতিনিধিদল ফোরামের বিভিন্ন সভায় তাদের বক্তৃতায় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নে বাংলাদেশ সরকারের অর্জন তুলে ধরেন। সংখ্যালঘু গোষ্ঠীর প্রতিনিধিত্বকারী সুশীল সমাজের সদস্যরা এবং অন্যান্য ব্যক্তিরাও ফোরামের বিভিন্ন সভায় অংশ নেন। অধিবেশন শেষে ফোরামটি এই চুক্তি বাস্তবায়নের অগ্রগতি নিয়ে বাংলাদেশ প্রতিনিধিদলের উপস্থাপিত বিভিন্ন তথ্যকে স্বাগত জানায়।

একই সঙ্গে তারা পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, তিন পার্বত্য জেলা পরিষদ এবং পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সঙ্গে গঠনমূলক আলোচনা ও সহযোগিতার মাধ্যমে চুক্তির পূর্ণ বাস্তবায়নের জন্য বাংলাদেশকে আরও প্রচেষ্টা চালানোর অনুরোধ জানান।

বাংলাদেশ সরকার সংখ্যালঘুসহ সকল মানুষের অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই উন্নয়ন অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৭ সালে স্বাক্ষরিত ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রামের পূর্ণ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে।

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়নের অগ্রগতিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ

আপডেট সময় : ০১:১৪:১৪ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩