ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ​ব্রাহ্মণবাড়িয়ায় এজমালি সম্পত্তি একক খারিজে বিক্রয়ের অভিযোগ, ১৪৪ ধারা জারি Logo আশুগঞ্জে মিত্রবাহিনীর স্মরণে নির্মিত মৈত্রীস্তম্ভ উদ্বোধন Logo মার্কিন বিমানবাহী রণতরিতে নৌসদস্যদের সংঘর্ষ, নিহতের দাবি ৭ Logo সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে: জ্বালানি প্রতিমন্ত্রী Logo দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স Logo বিজয়নগরে যাত্রীবাহি বাস খাদে পড়ে ১০ জন আহত Logo মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ ৪ দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র ইউনিয়নের মানববন্ধন Logo মাসে লাখ টাকা ভাতা পেয়েও ‘খেপ’ খেলছেন ফুটবলাররা, ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ‘সাকিব ভালো খেলোয়াড়, তবে মানুষ হিসেবে নষ্ট ও পচে যাওয়া’: তথ্য উপদেষ্টা Logo হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে: ট্রাম্প

পাকিস্তানেই চ্যাম্পিয়ন্স ট্রফি, ইঙ্গিত আইসিসির প্রোমোতে

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪২:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ ২৬৫ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি কোথায় অনুষ্ঠিত হবে? পাকিস্তান আয়োজক হলেও গত কয়েকদিনে এ নিয়ে বেশ জলঘোলা হয়েছে। ভারতের আপত্তিতে হাইব্রিড মডেলে দুই দেশে এই টুর্নামেন্ট আয়োজন করার প্রস্তাবনাও এসেছে।

কিন্তু পাকিস্তান নাছোড়বান্দা। তারা নিজেদের দেশের বাইরে এবার টুর্নামেন্টটি যেতে দেবে না। ফলে এই টুর্নামেন্টে ভারতের খেলা নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি।

ভারতের মতো দলকে বাদ দিলে তো বড় অংকের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে আইসিসিকে। তাই বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা পড়েছে বড় বিপাকে।

এর মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ে, বিকল্প ভেন্যু প্রস্তুত আছে। পাকিস্তান যদি তাদের সিদ্ধান্তে অনড় থাকে, তবে দক্ষিণ আফ্রিকায় সরিয়ে নেওয়া হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর।

আইসিসির প্রকাশিত প্রোমোতে চ্যাম্পিয়ন্স ট্রফির নতুন লোগো দেখা যাচ্ছে। নতুন প্রোমোটি বেশ চমকপ্রদ। লোগোটি চিরাচরিত লোগোর থেকে আলাদা। সেখানে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হিসেবে নাম রয়েছে পাকিস্তানেরই।

তবে আইসিসি যতই নতুন প্রোমো প্রকাশ করুক না কেন, এখনও চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। বিশেষ করে ভারত-পাকিস্তানের সম্পর্ক। এখনও চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যে দড়ি টানাটানি চলছে। ভারত সরকারের পক্ষ থেকে এখনও খেলোয়াড়দের ছাড়পত্র দেওয়া হয়নি।

এর আগে এশিয়া কাপেও এক পরিস্থিতি তৈরি হয়েছিল। যেখানে ভারত পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানানোয় শ্রীলঙ্কা যৌথভাবে টুর্নামেন্ট আয়োজন করার দায়িত্ব পেয়েছিল। তবে এবার পাকিস্তান তা মানতে নারাজ। তারা চাইছে সব ম্যাচ তাদের দেশেই আয়োজিত হোক। এখন দেখা যাক, ভারত শেষ পর্যন্ত কী করে!

ট্যাগস :

পাকিস্তানেই চ্যাম্পিয়ন্স ট্রফি, ইঙ্গিত আইসিসির প্রোমোতে

আপডেট সময় : ০৩:৪২:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪