ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

পদ্মা সেতু থেকে গত ৯ মাসে ৬০৩ কোটি ৭৬ লাখ টাকার টোল আদায়

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:২৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩ ৪৩১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গত ৯ মাসে পদ্মা সেতু থেকে ৬০৩ কোটি ৭৬ লাখ টোল আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু চালু হওয়ার পর গত মার্চ পর্যন্ত ৬০৩ কোটি ৭৬ লাখ টাকা টোল আদায় হয়েছে। ১৯৯৮ সালের ২৩ জুন বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর গত মার্চ পর্যন্ত ৭ হাজার ৬৯৭ কোটি ৭১ লাখ টাকা এবং মুক্তারপুর সেতু চালু হওয়ার পর ১৮ ফেব্রুয়ারি ২০০৮ পর্যন্ত এখন পর্যন্ত ২০৫ কোটি ৫০ লাখ টাকা আদায় হয়েছে।

এছাড়া নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলমের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ঢাকা মহানগরীতে বিআরটিসিসহ বিভিন্ন বেসরকারি পরিবহন কোম্পানির প্রায় ছয় হাজার বাস চলাচল করে। বিআরটিসির বেশ কয়েকটি রুটে ই-টিকিট পাওয়া যায়। এছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির তত্ত্বাবধানে ৯৭টি বেসরকারি পরিবহন কোম্পানির মধ্যে ৬৯টি কোম্পানির ৩ হাজার ৩০০টি বাসে ই-টিকেটিং চালু করা হয়েছে। সড়ক পরিবহন মন্ত্রী বলেন, বিআরটিএ কার্যক্রম মনিটরিং করছে।

তিনি বলেন, ‘শিগগিরই কোম্পানির বাকি বাসগুলোতে ই-টিকিট সিস্টেম চালু করা হবে। পর্যায়ক্রমে চট্টগ্রাম নগরীতে এ সেবা প্রদান করা হবে।’

পদ্মা সেতু থেকে গত ৯ মাসে ৬০৩ কোটি ৭৬ লাখ টাকার টোল আদায়

আপডেট সময় : ০৪:২৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩