ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার Logo বাংলাদেশ বিমানে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ Logo ‘তাড়াহুড়ো নেই, শেষ আন্তর্জাতিক ম্যাচ পর্যন্ত এই জার্সি মেসিরই’ Logo ইরানে ওষুধের দাম আকাশছোঁয়া, রোগীরা বিপাকে Logo সোহরাওয়ার্দী উদ্যান থেকে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ম্যুরাল সরানোর সিদ্ধান্ত হয়নি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী Logo আধা ঘণ্টার মধ্যে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব Logo জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নাকচ Logo এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনা হবে: শিক্ষামন্ত্রী Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে

নিতীশের অভিষেক সেঞ্চুরি, সুন্দরের ফিফটিতে ভারতের স্বস্তি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০৪:২২ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ ৩০৬ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

২২১ রানে ছিল না ৭ উইকেট। ফলো অন এড়াতে তখনো ভারতের দরকার ৫৩ রান। কঠিন বিপদের সময় রোহিত শর্মার দলের ত্রাণকর্তা হয়ে এলেন দুই অলরাউন্ডার নিতীশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর। অষ্টম উইকেটে তাদের ১২৭ রানের জুটিতে ফলো অন এড়ালোই, সঙ্গে স্বস্তিকর একটি জায়গায়ও চলে গেছে ভারত। মেলবোর্ন টেস্টে প্রথম ইনিংসে ১১৬ ওভার ব্যাট করে ৯ উইকেটে ৩৫৮ রান করে তৃতীয় দিনের খেলা শেষ করেছে ভারত। অস্ট্রেলিয়ার চেয়ে এখনো ১১৬ রানে পিছিয়ে সফরকারীরা। উইকেটে আছেন নিতীশ কুমার (১০৫) ও মোহাম্মদ সিরাজ (২)। এদিন বেশ কয়েকবার খেলায় বাধা দেয় বৃষ্টি। আলোক স্বল্পতার কারণে দিনের খেলা আগেভাগেই সমাপ্ত ঘোষণা করেন আম্পায়াররা। ৫ উইকেটে ১৬৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। প্রথম সেশনেই গতকালের অপরাজিত দুই ব্যাটার রিশাভ পান্ত ও রবীন্দ্র জাদেজা উইকেট বিলিয়ে দেন। ৬ রান নিয়ে খেলা শুরু করা পান্ত থামেন ২৮ রানে (৩৭ বলে)। স্কট বোলান্ডের বলে নাথান লিয়নের হাতে ক্যাচ হন তিনি। ৫১ বলে ১৭ রান করে লিয়নের এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন জাদেজা। ২২১ রানে ৭ উইকেটের পতন হওয়ার পরই নিতীশ কুমার ও সুন্দরের সেই অবিশ্বাস্য জু্টি। ১৬২ বলে ফিফটি (৫০) করে আউট হন সুন্দর। ক্যারিয়ারের চতুর্থ হাঁকানোর পথে মাত্র ১টি চার মারেন তিনি। এতেই বোঝা যায়, কতটা রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছেন সুন্দর। জুটি ভাঙলেও দলকে টানতে থাকেন নিতীশ কুমার। বহুদিনের লালিত স্বপ্নও পূরণ করেন তিনি। ক্যারিয়ারের চতুর্থ টেস্ট খেলতে নেমে প্রথম সেঞ্চুরি পান। ৮০ হাজার দর্শকের সামনে ইতিহাস গড়ার পথে ১০টি চার ও ১টি ছক্কা হাঁকান তিনি। অভিষেক সেঞ্চুরি উদযাপনের মধুর মুহূর্তের সময় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের গ্যালারিতে আগেবআপ্লুত হতে দেখা গেছে নিতীশের বাবা মুত্যলা রেড্ডিকে। ৮ নম্বরে নামা রেড্ডি ও ৯ নম্বরে নামা সুন্দর- দুজনই দেড়শর বেশি বল খেলেছেন মেলবোর্নে। টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটলো। দিনের খেলা হওয়ার ২ ওভার আগে আউট হন জাসপ্রিত বুমরাহ। ৩ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি তিনি।

ট্যাগস :

নিতীশের অভিষেক সেঞ্চুরি, সুন্দরের ফিফটিতে ভারতের স্বস্তি

আপডেট সময় : ০৩:০৪:২২ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪