ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাহিদ ইসলাম দুর্নীতিতে জড়িত না হলেও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ: রাশেদ খাঁন Logo আবারও বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম Logo বৃষ্টির কারণে ভেস্তে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি Logo ক্লিন ও গ্রিন ঢাকা গড়তে ১২ উদ্যোগ নিয়েছে সরকার Logo ভেজাল মধু তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মালিক আটক Logo সুস্থ থাকতে প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন পাতাযুক্ত শাকসবজি Logo আইরিনের দুর্দান্ত হ্যাটট্রিকে সিঙ্গাপুরের বিপক্ষে জয়, ফাইনালে বাংলাদেশ Logo জুলাই অভ্যুত্থানের সঙ্গে মুক্তিযুদ্ধের তুলনা করাটাই অন্যায়: ফজলুর রহমান Logo রাস্তা বন্ধে অবরুদ্ধ ১০ পরিবার, ছাদ বেয়ে চলাচল—গাজীপুরে চাঁদা দাবির অভিযোগ Logo ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু করল এসকেএফ ও নভো নরডিস্ক

নওগাঁয় ফল উৎসব

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:২৯:১৪ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩ ১৫৯ বার পঠিত

নওগাঁ প্রতিনিধি:
যদি বলা হয়, কোনটি বাঙালির ফলের মাস? বাঙালি চোখ বুঁজে উত্তর দেয়- রসের মাস, জ্যৈষ্ঠ মাস। এ সময় বাংলাদেশ ভরে ওঠে মধু ফলে। মধু মাস পড়েছে, আর ফল উৎসব হবে না? মধু মাস উপলক্ষে নওগাঁয় অনুষ্ঠিত হয়ে গেল নানান ধরণের দেশী ফলের সমারোহে ফল উৎসব। একই সঙ্গে চলে সঙ্গীতানুষ্ঠান।

স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁ ১০ জুন শনিবার সন্ধ্যায় শহরের প্যারিমোহন সাধারণ গ্রন্থাগার চত্বরে উন্মুক্ত মঞ্চে এ ফল উৎসব ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে।

ফল উৎসবে নওগাঁয় উৎপাদিত বিভিন্ন জাতের সুমিষ্ট আম, জাম, কাঠাল, লটকন, কামরাঙা, ডেউয়া, জামরুল, বাঙি, তালকুর, নারিকেল, পেয়ারা, তরমুজসহ ২৫ ধরণের দেশীয় ফল প্রদর্শন ও আমন্ত্রিত অতিথিদের পরিবেশন করা হয়।

ফল উৎসবে ফল প্রদর্শনী ও ফল আহারের পাশাপাশি মুক্তমঞ্চে শিল্পীরা একে একে গেয়ে শোনান চালের গুড়ায় হাত ভিজিয়ে আলপনা আঁকে, দোলে দোদুল দোলে ঝুলনা, সন্ধ্যারও ছায়া নামে, তোমারে না দেখলে রাধা, হাজার মনের কাছে প্রশ্ন রেখেসহ কালজয়ী সব গান। একুশে পরিষদ নওগাঁর সাংস্কৃতিক সম্পাদক রনজিৎ কুমার পালের সঞ্চালনায় গান পরিবেশন করেন সঙ্গীত প্রশিক্ষক বিপুল কুমার, অপূর্ব কুমার দাস, সঙ্গীত শিল্পী অংশুমান দাস, ফারহানা ইয়াসমিন শিল্পী, পূজা দাস, আব্দুল মতিন ও সাকিরুল ইসলাম রাসেল।

সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া এই উৎসবে স্বাগত বক্তব্য রাখেন একুশে পরিষদের সভাপতি এ্যাড. ডিএম আব্দুল বারী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন একুশে পরিষদ নওগাঁর উপদেষ্টা ও সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, সংগঠনের সহ-সভাপতি মোস্তফা আল মেহমুদ রাসেল, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন লিটন প্রমুখ।

নওগাঁয় ফল উৎসব

আপডেট সময় : ০৯:২৯:১৪ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩