ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা

নওগাঁয় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:২২:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩ ১৬৮ বার পঠিত

রাশেদুজ্জামান, নওগাঁ প্রতিনিধি:
আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস-২০২৩ উপলক্ষে নওগাঁয় শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় জেলা প্রশাসনের সহযোগিতায় ও পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয় দিবসটির আয়োজন করে।
“সুরক্ষিত শ্রবণ, সুরক্ষিত জীবন” এই শ্লোগানে আজ সকাল সাড়ে নয় টায় শহরের সার্কিট হাউজ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মলিন মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বিপিএএ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মো: মুনির আলী আকন্দ, নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ নাজমুল হাসান, সাবেক অধ্যক্ষ শফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক আজাদ হোসেন মুরাদ, সাংবাদিক খোরশেদ আলম এবং ড্রাইভারদের পক্ষে বাস ড্রাইভার জিল্লুর। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, নওগাঁ পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক উত্তম কুমার, ডাটা এন্ট্রি অপারেটর আশরাফুল আকন্দ, ল্যাব এটেনডেন্ট আতিকুর রহমান, রাশেদুজ্জামান, আব্বাস আলী, হাবিব, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, ট্রাক ড্রাইভার আব্দুস সালামসহ প্রমূখ। এর আগে স্বল্প সময়ের জন্য উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান।
পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের পক্ষ থেকে শব্দ দূষণের কারণ, ক্ষতিকর দিক, শব্দ দূষণ হতে রক্ষা ও সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী দেখানো হয়। তারা জানান, ২০০৩ সাল থেকে বাংলাদেশে এপ্রিল মাসের শেষ বুূধবারে দিবসটি পালিত হয়ে আসছে।
বক্তারা শব্দ দূষণের ক্ষতিকারক দিকগুলো তুলে ধরে বলেন, ২০ থেকে ৬৫ ডেসিমেল পর্যন্ত শব্দ স্বাভাবিক। এর বেশি হলে সেটা শব্দ দূষণ। আর অতিরিক্ত শব্দ দূষণের ফলে শিশু থেকে বৃদ্ধ বয়সী যে কারো বড়ো ধরনের ক্ষতি হতে পারে। তাই অযথা শব্দ দূষণ করবো না, একরকম মনোভাব সবাইকে নিতে হবে। তবেই শব্দ দূষণ থেকে আমরা রক্ষা পেতে পারি। এছাড়া অযথা শব্দ দূষণ যেন কেউ করতে না পারে সেই জন্য সচেতনতামূলক প্রচারণার পাশাপাশি আইনের আওতায় নিয়ে আসার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানানো হয়।

নওগাঁয় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:২২:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩