ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হরমুজ প্রণালিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জব্দকৃত জাহাজ বিক্রি করবে ইরান Logo স্ত্রী গৌরী পাশে থাকলেও সহকারী পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান Logo জ্বরের কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর, এক ল্যাপেই হাল ছাড়লেন শাহাদাত Logo এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী Logo বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে Logo ব্রাহ্মণবাড়িয়ায় থানায় অভিযোগ করায় বাদী পক্ষের ওপর ফের হামলা, ভাঙচুর লুটপাট, আহত ৪ Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

দাফনের ৯৬ দিন পর কবর থেকে মরদেহ উত্তোলন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩ ১৫৫ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বহিপাড়া গ্রামে দাফনের তিন মাস ৭ দিন পর কবর থেকে শমসের আলী নামে এক গরু ব্যবসায়ীর মরদেহ উত্তোলন করা হয়েছে।

আজ দুপুরে আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট, মেডিকেল অফিসার ও পুলিশের উপস্থিতিতে বহিপাড়া গোরস্থান থেকে এ মরদেহ উত্তোলন করা হয়।
গত ১৮ আগস্ট সকালে নিজ বাড়ির একটি কক্ষ থেকে বহিপাড়া গ্রামের মৃত তাহির উদ্দিনের ছেলে গরু ব্যবসায়ী শমসের আলীর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। ঘটনার দিন পরিবারের সদস্যদের উপস্থিতিতে মরদেহ দাফন করা হয়। দাফনের আট দিন পর ২৬ আগস্ট নিহত শমসের আলীর স্ত্রী জেসমিন বেগম নিহতের ভাই শকুর আলী, তার স্ত্রী লিমা বেগম ও চাচাতো ভাতিজা রানা আলীকে আসামি করে মামলা করেন।

জানা যায়, মামলায় আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে আছেন। আদালত তদন্তের কাজে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেয়। গতকাল মরদেহ উত্তোলন করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

নিহতের স্বজন, স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, পরিবারের সবাই রাজশাহীতে একটি দাওয়াতে যাওয়ায় বাসায় একায় ছিলেন গরু ব্যবসায়ী শমসের আলী। ১৮ আগস্ট সকালে বাড়ির একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সেদিনই পরিবারের লোকজন বাসায় ফিরলে বিকেলে তার মরদেহ দাফন করা হয়।

ঘটনার পর নিহত শমসের আলীর স্ত্রী জেসমিন বেগম আদালতে মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে গত ২১ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের বিচারক ঈশিতা শবনম বরাবর মামলার তৎকালীন তদন্তকারী কর্মকর্তা এসআই মো. জালাল উদ্দিন শমসের আলীর মরদেহ উত্তোলন ও ময়নাতদন্তের আবেদন করেন।

মামলার বাদী ও মৃত শমসের আলীর স্ত্রী জেসমিন বেগম বলেন, ‘আসামিদের কথাবার্তা ও মৃত্যুর আলামতে বোঝা যায়, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সম্পত্তি অবৈধভাবে গ্রাস ও ভোগ দখল করার জন্য পূর্বপরিকল্পিতভাবে আমার স্বামীকে হত্যা করা হয়েছে। পরে থানা মামলা না নিলে আদালতে মামলা করেছি।’

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) হাশেম আলী জানান, ‘আদালতে স্বামীর মৃত্যুর জন্য দায়ী করে তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন জেসমিন বেগম। পরে গোমস্তাপুর আমলী আদালতের বিচারক কবর থেকে মরদেহ তোলার নির্দেশ দেন। তদন্তের স্বার্থে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মেডিকেল অফিসারের উপস্থিতিতে মরদেহ তুলে মর্গে পাঠানো হয়েছে।’

গোমস্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস বলেন, ‘আদালতের নির্দেশে একজন মেডিকেল অফিসার ও পুলিশের উপস্থিতিতে মরদেহ উত্তোলন করা হয়েছে। পরে তা ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

মরদেহ উত্তোলনের সময় আরও উপস্থিত ছিলেন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. ইসমাইল হোসেন ও স্থানীয় জনপ্রতিনিধিসহ নিহতের পরিবারের স্বজন ও স্থানীয়রা।

দাফনের ৯৬ দিন পর কবর থেকে মরদেহ উত্তোলন

আপডেট সময় : ০৭:০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩