ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিশ্বের স্মার্টফোন বাজারে প্রবৃদ্ধির দৌড়ে শীর্ষে অনার Logo স্কাইলাইন ক্যামেরায় নজর কাড়বে ভিভো ভি৮০ লাইট কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট Logo শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ Logo গেমসকম ২০২৬-এ ‘অরাস ইনফিনিটি’ নিয়ে গিগাবাইটের গেমিং প্লেগ্রাউন্ড গেমসকমে এআই ও গেমিংয়ের নতুন অভিজ্ঞতা নিয়ে হাজির অরাস Logo নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন Logo গাজায় ৩১৫ দিনে ৪ হাজার ৩৭৯ ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের’ দাবি Logo র‌্যাবের যৌথ অভিযানে কসবায় ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে সিএনজি চালক হত্যার ঘটনায় ২ জন গ্রেফতার Logo দুই দিনে টেস্ট শেষ, বাকি সময় ঘুমানোর কথা বললেন শান্ত Logo মার্কিন ‘অর্থনৈতিক যুদ্ধে’ যোগ দিলে প্রতিবেশীদের শত্রু ভাববে ইরান Logo ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২

ত্বক জেল্লাদার করতে আমের খোসার ব্যবহার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:১৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩ ৩০৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বাজার থেকে ঘরে আনা আম গরমে মুখের বিভিন্ন দাগ ঝটপট দূর করতে পারে। বাজারে পাওয়া গ্রীষ্মকালীন ফলের রাজা ত্বককে করে তুলতে পারে জেল্লাদার। খাওয়ার পাশাপাশি ত্বকে কীভাবে ব্যবহার করবেন দেখে নিন।
আমে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। আম ত্বকের আর্দ্রতা ধরে রাখতেও সাহায্য করে। সতেজ ও উজ্জ্বল ত্বক চাইলে আম সবচেয়ে ভালো বিকল্প! তবে গন্ধে পাগল করা বেগমফুলি বা আলফানসোর শাঁস দিয়ে রূপ চর্চা করতে গেলে, পকেটের টানের কথাও মনে পড়ে যায়!সেক্ষেত্রে আম খাওয়ার পর তার খোসা দিয়েও ত্বকে জেল্লা এনে রূপে মুগ্ধ করতে পারেন সহজেই।

আম দিয়ে কিছু বিউটি টিপস জেনে নিন-

আমের খোসা স্ক্রাবার: আমের খোসা ভালো করে পিষে কফি পাউডারের সঙ্গে মিশিয়ে নিন। আপনি চাইলে এর সাথে সামান্য অলিভ অয়েল বা নারকেল তেল মিশিয়ে নিতে পারেন, যদি আপনার ত্বক তৈলাক্ত না হয়। তারপর সেই মিশ্রণটি স্ক্রাবার হিসেবে ব্যবহার করতে পারেন।

ত্বক ট্যান হলে কোন প্যাক তৈরি করবেন: আমের খোসা ত্বককে ট্যানিং থেকে রক্ষা করতেও বেশ কার্যকর। একটি আস্ত আমের খোসা বেটে নিয়ে তাতে লেবুর রস মিশিয়ে নিন। ২০ থেকে ৩০ মিনিটের জন্য রোদে পোড়া জায়গায় প্রয়োগ করুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ত্বকে জেল্লা ফেরাতে: ত্বকে জেল্লা ফেরাতে একটি আমের খোসা, এক চামচ দুধ এবং এক চামচ মধু মিশিয়ে প্যাক তৈরি করুন। এটি ১০ মিনিটের জন্য মুখে লাগান। এটি ধুয়ে ফেলার পরে, আপনি নরম এবং উজ্জ্বল ত্বক পাবেন।

লোমকূপের সমস্যা: মুখের লোমকূপের সমস্যা থেকে থাকলে আম কিছুক্ষণ ফ্রিজে রেখে খাওয়ার পর, তার খোসা মুখে ঘড়ির কাঁটার দিক করে বোলান ভালোভাবে। এতে ত্বক শিথিল হয়, রোমকূপের ছিদ্র সংকুচিত হতে থাকে। এতে ব্রনের সমস্যা থেকেও পেতে পারেন মুক্তি।

ত্বক মসৃণ করতে যা করবেন

২ চামচ কাঁচা দুধ, ৩ থেকে ৪ চামচ আমন্ড পেস্ট, ১ চামচ ওটস এবং আমের খোসা মিশিয়ে একটি ফেসপ্যাক তৈরি করুন। এটি আপনার মুখে ১৫ মিনিটের জন্য রেখে দিন এবং তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। পার্থক্য নিজেই দেখে নিন!

ত্বক জেল্লাদার করতে আমের খোসার ব্যবহার

আপডেট সময় : ০৬:১৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩