সংবাদ শিরোনাম :
ডেঙ্গু সংক্রমণ বাড়ায় সবাইকে সজাগ থাকার নির্দেশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৪:২১:২৮ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩ ১৮৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
দেশে ফের ডেঙ্গুর সংক্রমণ বেড়ে যাওয়ায় সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
রোববার (৭ মে) দুপুর ১২টার দিকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিশ্ব টিকাদান সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, গত কয়েকদিন ধরে দেশে আবারও ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে। ডেঙ্গুর সংক্রমণ থেকে মুক্ত থাকতে সবাইকে সজাগ থাকতে হবে।
মন্ত্রী বলেন, ডেঙ্গু থেকে বাঁচতে মশার কামড় থেকে মুক্ত থাকতে হবে। চারপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। বাড়ির ছাদে ও উঠানে যেন পানি না জমে সেদিকে খেয়াল রাখতে হবে।


























