ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

ডেঙ্গুতে আরও ১২ জনের প্রাণহানি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২৫:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩ ২৬১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২ জনের। এদের মধ্যে পাঁচজন ঢাকার এবং বাকি সাতজন ঢাকার বাইরের। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৮১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৪৭৫ জন।

সোমবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গু রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, রোববার (১৫ অক্টোবর) সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু সংক্রমণে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ২৪৭৫ জন ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৫৩৯ জন ঢাকার বাসিন্দা এবং ১,৯৩৬ জন ঢাকার বাইরে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৪২ হাজার ৮৯ জন। এর মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ হাজার ৫৪৪ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৯ হাজার ৫৪৫ জন।

একই সময়ে দেশে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১ হাজার ১৮১ জনের। এর মধ্যে ঢাকার ৭৩৫ জন এবং ঢাকার বাইরে ৪৪৬ জন।

গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৮৮ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এদের মধ্যে ৫৩৩ জন ঢাকার বাসিন্দা এবং ১,৯৩৫ জন ঢাকার বাইরে।

এই বছর, এ পর্যন্ত ২৩২,৭৫৯ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকার বাসিন্দা ৮৯ হাজার ৪১৮ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৪৩ হাজার ৩৪১ জন।

ঢাকাসহ সারাদেশের হাসপাতালে বর্তমানে আট হাজার ১৪৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকায় ২ হাজার ৩৯১ জন এবং ঢাকার বাইরে ৫ হাজার ৭৫৮ জন ভর্তি রয়েছেন।

ডেঙ্গুতে আরও ১২ জনের প্রাণহানি

আপডেট সময় : ০৭:২৫:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩