ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার Logo বাংলাদেশ বিমানে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ Logo ‘তাড়াহুড়ো নেই, শেষ আন্তর্জাতিক ম্যাচ পর্যন্ত এই জার্সি মেসিরই’ Logo ইরানে ওষুধের দাম আকাশছোঁয়া, রোগীরা বিপাকে Logo সোহরাওয়ার্দী উদ্যান থেকে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ম্যুরাল সরানোর সিদ্ধান্ত হয়নি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী Logo আধা ঘণ্টার মধ্যে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব Logo জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নাকচ Logo এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনা হবে: শিক্ষামন্ত্রী Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে

টি-টোয়েন্টি রেকর্ডে তামিমের পেছনে ধোনি-হাফিজ-ডি ভিলিয়ার্সরা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫ ২৬৬ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টির ৮ হাজারি ক্লাবে ঢুকলেন তামিম ইকবাল। ক্যারিয়ারের শেষদিকে এসে দুর্দান্ত এই মাইলফলকে পা রাখা তামিম পেছনে ফেলেছেন এবি ডি ভিলিয়ার্স, মহেন্দ্র সিং ধোনি, মোহাম্মদ হাফিজ, ইয়ন মরগ্যানের মতো ব্যাটারদের। আজ বৃহস্পতিবার রংপুর রাইডার্সের বিপক্ষে এই মাইলফলকে পা রেখেছেন ফরচুন বরিশাল অধিনায়ক। ম্যাচ শুরুর আগে ৮ হাজার থেকে মাত্র ৯ রান দূরে ছিলেন তামিম। ২৭২তম টি-টোয়েন্টি ম্যাচে এসে দুর্দান্ত মাইলফলকটি ছুঁয়েছেন বাঁহাতি এই ওপেনার।টি-টোয়েন্টিতে ৮ হাজার রান করতে এবি ডি ভিলিয়ার্সের লেগেছিল ২৭৩ ইনিংস, মার্টিন গাপটিলেরও সমান ইনিংস। ভারতের সাবেক ওপেনার শিখর ধাওয়ানের লাগে ২৮০ ইনিংস। সেখানে তামিমের লাগলো ২৭১ ইনিংস। মোহাম্মদ হাফিজ ৩৪৮ ইনিংসেও ৮ হাজার রান করতে পারেনি। তার রান ৭৯৪৬। ইয়ন মরগ্যান ৩৫০ ইনিংস খেলে করতে পেরেছেন ৭৭৮০ রান। মহেন্দ্র সিং ধোনি ৩৪২ ইনিংসে করেন ৭৪৩২ রান। ৪০৮ ইনিংসে ৭৪৩৮ রান করে তার ঠিক ওপরেই সাকিব আল হাসান।

ট্যাগস :

টি-টোয়েন্টি রেকর্ডে তামিমের পেছনে ধোনি-হাফিজ-ডি ভিলিয়ার্সরা

আপডেট সময় : ০৩:২৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫