ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার Logo বাংলাদেশ বিমানে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ Logo ‘তাড়াহুড়ো নেই, শেষ আন্তর্জাতিক ম্যাচ পর্যন্ত এই জার্সি মেসিরই’ Logo ইরানে ওষুধের দাম আকাশছোঁয়া, রোগীরা বিপাকে Logo সোহরাওয়ার্দী উদ্যান থেকে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ম্যুরাল সরানোর সিদ্ধান্ত হয়নি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী Logo আধা ঘণ্টার মধ্যে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব Logo জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নাকচ Logo এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনা হবে: শিক্ষামন্ত্রী Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে

টানা তৃতীয়বার এআইপিএসের বর্ষসেরা আর্জেন্টিনা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫ ২৩২ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

টানা তৃতীয়বার ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (এআইপিএস) বর্ষসেরা ফুটবল দল নির্বাচিত হয়েছে আর্জেন্টিনা। ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, উয়েফা সুপার কাপ, স্প্যানিশ সুপার কাপ ও ইন্টারন্যাশনাল কাপ জেতা রিয়াল মাদ্রিদকে হারিয়ে ২০২৪ সালের সেরা হয়েছে আলবিসেলেস্তারা। ক্রীড়াঙ্গনের সাংবাদিকদের নিয়ে গঠিত আন্তর্জাতিক প্রতিষ্ঠান এআইপিএস। বিশ্বের ১১১টি দেশেরর ৫১৮ জন সাংবাদিক নিয়ে একটি ভোটিং প্যানেল আছে সংস্থাটির। প্যানেলে থাকা সাংবাদিকদের ভোটে জয়ী হয়েই সম্মনজনক স্বীকৃতি অর্জন করেছে আর্জেন্টিনা। ৫৭৯ পয়েন্ট নিয়ে সেরাদের তালিকায় শীর্ষস্থান দখল করেছে আর্জেন্টিনা। ফুটবল দল হিসেবে স্পেন ৫৫২ ও লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদ ৫৩২ পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান নিয়েছে।ফুটবলের মাঠে গতকাল মঙ্গলবার বিশ্ববাসীর কাছ থেকে বিদায় নেওয়া ২০২৪ সাল দারুণ কেটেছে আর্জেন্টিনার। গেল জুলাইয়ে টানা দ্বিতীয়বার কোপা আমেরিকার শিরোপা জিতেছিল আলবিসেলেস্তারা। ১৬তম শিরোপা জিতে টুর্নামেন্টে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড করেছিল লিওনেল মেসিরা।২০২৬ বিশ্বকাপ লাতিন আমেরিকা আঞ্চলিক বাছাইয়েও দুর্দান্ত ছিল আর্জেন্টিনা। টেবিলের শীর্ষে থেকে বছর শেষ করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ১২ ম্যাচে আলবিলেস্তাদের পয়েন্ট ২৫।এআইপিএস ঘোষিত পুরুষ ক্যাটাগরিতে বর্ষসেরা অ্যাথলেটের পুরস্কার জিতেছেন সুইডেনের পোল ভল্টার আরমান্ড ডাপলেনটিস। নারী ক্যাটাগরিতে এই পুরস্কার জিতেছেন আমেরিকার জিমন্যাস্ট সিমনে বাইলস।

ট্যাগস :

টানা তৃতীয়বার এআইপিএসের বর্ষসেরা আর্জেন্টিনা

আপডেট সময় : ০৩:০৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫