ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাঞ্ছারামপুরের জনবান্ধব ইউএনও তরিকুল ইসলামের বদলিতে চরম ক্ষোভ Logo ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সংকটের নেপথ্যে কারা? ডিজিএমকে ঘিরে নানা প্রশ্ন  Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনেও কাটেনি গ্যাস সংকট, দুর্ভোগে ২৬ হাজার গ্রাহক Logo ​ব্রাহ্মণবাড়িয়ায় এজমালি সম্পত্তি একক খারিজে বিক্রয়ের অভিযোগ, ১৪৪ ধারা জারি Logo আশুগঞ্জে মিত্রবাহিনীর স্মরণে নির্মিত মৈত্রীস্তম্ভ উদ্বোধন Logo মার্কিন বিমানবাহী রণতরিতে নৌসদস্যদের সংঘর্ষ, নিহতের দাবি ৭ Logo সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে: জ্বালানি প্রতিমন্ত্রী Logo দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স Logo বিজয়নগরে যাত্রীবাহি বাস খাদে পড়ে ১০ জন আহত Logo মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ ৪ দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র ইউনিয়নের মানববন্ধন

টাকা নিয়ে রুমে নক করলেও বিদেশিরা দরজা খোলেনি: তাসকিন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫ ২০০ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

বরাবরের মতো বিতর্ক ঘিরে ধরেছে বিপিএলকে। এবার খেলা জমেছে, ভালো দর্শকও এসেছে। কিন্তু বিতর্ক তৈরি হয়েছে বকেয়া পারিশ্রমিক নিয়ে। পেমেন্ট না পাওয়ায় রংপুর রাইডার্সের বিপক্ষে সবশেষ ম্যাচে খেলেননি দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা।বিপিএলের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, সর্বোচ্চ চারজন এবং কমপক্ষে দুজন বিদেশি ক্রিকেটার একাদশে রাখার বাধ্যবোধকতা আছে। কিন্তু বিদেশিদের বয়কটে রাজশাহী এমন বিপদেই পড়ে, শেষ পর্যন্ত বিসিবির কাছে আবেদন করে কোনোমতে ভাঙাচোরা দল নিয়ে মাঠে নামে।বরাবরের মতো বিতর্ক ঘিরে ধরেছে বিপিএলকে। এবার খেলা জমেছে, ভালো দর্শকও এসেছে। কিন্তু বিতর্ক তৈরি হয়েছে বকেয়া পারিশ্রমিক নিয়ে। পেমেন্ট না পাওয়ায় রংপুর রাইডার্সের বিপক্ষে সবশেষ ম্যাচে খেলেননি দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা।বিপিএলের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, সর্বোচ্চ চারজন এবং কমপক্ষে দুজন বিদেশি ক্রিকেটার একাদশে রাখার বাধ্যবোধকতা আছে। কিন্তু বিদেশিদের বয়কটে রাজশাহী এমন বিপদেই পড়ে, শেষ পর্যন্ত বিসিবির কাছে আবেদন করে কোনোমতে ভাঙাচোরা দল নিয়ে মাঠে নামে।অপ্রীতিকর সেই পরিস্থিতি নিয়ে তাসকিন বলেন, ‘আজকে (রোববার) দিনের শুরু থেকেই অনেক ড্রামা দেখসি আমরা সব প্লেয়াররাই। আমি যতটুকু শুনেছি টিম ম্যানেজমেন্ট থেকে নাকি টাকা নিয়েও রুমে নক করসে বিদেশিদের, কেউ দরজা খোলেনি। সবাই মিলে শুরুতে একটু আপসেট ছিল। ১২০ হলো, এত সোজা না আজকের উইকেট। ১৫-২০ রান শর্ট ছিল, শেষ দিকে পুরস্কার পাওয়া গেছে।’তাসকিন যোগ করেন, ‘আমার জীবনেও নতুন অভিজ্ঞতা হলো। বুকিং দেওয়া ছিল শেরাটনে, পরে ওয়েস্টিনে, ওয়েস্টিনে নাকি সব রুম বুক হয়ে গেছে। চেঞ্জ করলাম হোটেল। আমাদের বোর্ড থেকে ফোন দিয়ে বললো আসো। খেলো অন্তত। বিদেশিদেরও বলেছে পেমেন্ট ইস্যু না তোমরা আসো।’তাসকিন আশা করছেন, পরের ম্যাচে বিদেশিদের পাওয়া যাবে। পেমেন্ট নিয়ে সমস্যা হলে বিসিবি টাকা দিয়ে দেবে, এমন আশ্বাস বোর্ড সভাপতি ফারুক আহমেদের কাছে থেকে পেয়েছেন বলে জানিয়েছেন দুর্বার রাজশাহী অধিনায়ক।কিন্তু বিদেশিদের কোনোভাবেই বোঝাতে পারেননি তাসকিন। তিনি বলেন, ‘আমি তাদের (বিদেশিদের) বলেছি, কিন্তু তারা বলসে টাকা না দিলে আমরা খেলবো না। আমি আর কী বলবো আমিও তো প্লেয়ার। (হাসি)।

ট্যাগস :

টাকা নিয়ে রুমে নক করলেও বিদেশিরা দরজা খোলেনি: তাসকিন

আপডেট সময় : ০২:৪৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫