ঢাকা ১১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা

টঙ্গীতে যুবলীগ নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৪৬:৫০ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩ ৪৪৬ বার পঠিত

টঙ্গী প্রতিনিধি:
শিল্পনগরী টঙ্গীতে একটি পোশাক কারখানার মালামাল ছিনতাই এর অভিযোগে গাজীপুর মহানগর যুবলীগের নামধারী নেতা বিল্লাল হোসেন মোল্লাসহ আট জনকে আসামী করে টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করেছেন মার্স স্টিচ লি: এর মানব সম্পদ বিভাগের ব্যবস্থাপক রেজাউল বাসার। এঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আসামী বিল্লাল হোসেন মোল্লা নিজেকে গাজীপুর মহানগর যুবলীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচয় দিয়ে থাকেন। তিনি আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৫৪ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদপ্রার্থী।
মামলায় অপর আসামীরা হলেন, বিল্লাল মোল্লার দুই ভাগ্নে এস কে মোস্তাফিজুর রহমান (৪৩), এস কে বনি (৩২), শাকিল (২৫), বাবু সরকার (২৪), শহিদ (৪৫), মাসুদ (২২) ও নাহিদ (২৫)। এদের মধ্যে এস কে মোস্তাফিজুর রহমান, এস কে বনি, শাকিল, ও বাবু সরকারকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল রাত ১টার দিকে আউচ পাড়া এলাকায় মার্স স্টিচ লি: এর গেটের ভিতর প্রবেশ করে হুমকি-ধামকি দিয়ে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে এস কে মোস্তাফিজ ও বনি। পরে রাত ২টার দিকে প্রতিষ্টানটির একটি পন্যবাহী কাভার্ড ভ্যান ফ্যাক্টরি থেকে বের হয়ে আশুলিয়ার উদ্দেশ্যে রওনা হলে পথেই গাড়িটির গতিরোধ করে বিল্লাল হোসেন মোল্লার নির্দেশে গাড়ির ড্রাইভার ও হেলপারকে জিম্মি করে দত্তপাড়া এলাকায় নিয়ে যায় আসামিরা। পরে গাড়ির ড্রাইভার ও হেলপারকে মারধর করে গাড়ির ভিতরে থাকা ১৭৪ রোল (২০ হাজার গজ) কাপড় যার আনুমানিক মূল্য ৫০ লক্ষ ২৬ হাজার ৫শত টাকা লুট করে নিয়ে যায় তারা। অভিযোগ পেয়ে থানা পুলিশ দত্তপাড়া এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে। পরে তাদেও দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকার একটি গুদাম থেকে ৭০ রোল (৮ হাজার ৪৬গজ) কাপড় উদ্ধার করা হয়।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ আলম জানান, গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

টঙ্গীতে যুবলীগ নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৬:৪৬:৫০ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩