ঢাকা ১১:১০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি Logo নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স Logo প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী Logo জয়ের দিনে পিএসজির দুঃসংবাদ, গুরুতর চোটে মাঠ ছাড়লেন দেজিরে দুয়ে Logo বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এআই ব্যবহার করে জালিয়াতি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ Logo পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই : ডিএই Logo ব্যাংকের পরিচালনা পর্ষদে আসছে বড় পরিবর্তন, থাকতে পারবেন না রাজনীতিবিদরা Logo ধামরাইয়ে খিচুড়ি নিয়ে বিরোধে যুবককে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে Logo ধামরাইয়ে প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল Logo ৩০০ বছরের পুরোনো দিঘির পাড়ে ‘ইত্যাদি’, থাকছে যেসব আয়োজন

ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ভারতীয় মদসহ দুইজন গ্রেফতার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৪৪:৪২ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩ ৩৪০ বার পঠিত

আনিছ আহমেদ,শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের ঝিনাইগাতীতে ৪ বোতল ভারতীয় মদসহ দুইজনকে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো উপজেলার নলকুড়া ইউনিয়নের কুসাইকুড়া গ্রামের শুটকু মিয়ার পুত্র মোঃ আরিফ (২১) ও শাহ জামালের পুত্র খলিল মিয়া (৩০)। শুক্রবার রাত ৯ ঘটিকার দিকে উপজেলার ফাকরাবাদ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। পুুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতি ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া’র নির্দেশে এসআই মাসুদ রানা সঙ্গীয় পুলিশ সদস্যসহ উক্ত স্থানে অভিযান চালিয়ে ব্যাটারী চালিত অটোগাড়ী থেকে ৪ বোতল ভারতীয় মদসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওই দুইজনের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুঁইয়া এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, আজ দুপুরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর শেরপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ভারতীয় মদসহ দুইজন গ্রেফতার

আপডেট সময় : ০৬:৪৪:৪২ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩