ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী Logo রাজাপুর সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী

ঝালকাঠিতে স্কুল শিক্ষিকাকে ছুরিকাঘাত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:১৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩ ১৯৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ
ঝালকাঠিতে স্কুল শিক্ষিকার পেটে ছুরি বসিয়েছে আতিক নামের এক যুবক। রুনা খানম নামের ৩৫ বছর বয়সী আহত নারী ঝালকাঠি পৌর এলাকার শাহী মডেল প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা পদে কর্মরত। শিক্ষিকার শরীরে ছুরি দিয়ে রক্তাক্ত জখমের পর দ্বিতীয় স্বামী আতিকুর রহমান পুলিশের কাছে আত্মসমর্পন করেছে। আতিকের দাবী রুনা খানম তার স্ত্রী ছিলেন, গত ২০২১ সালের ১৮ জুলাই তারিখ তাদের বিয়ে হয় এবং পারিবারিক কলহের কারনে পরের বছর ২০২২ সালের ১৫ জুন তাদের বিবাহ বিচ্ছেদ হয়। প্রত্যাক্ষদর্শী জেসমীন সুলতানা, বায়জীদ হাওলাদার এবং আশিকুর রহমার জানান, আজ সকাল ১০ টার কিছু আগে রোনাল্ডস রোডের বাসা থেকে শীতলা খোলা শাহী মডেল প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথে সাধনার মোড়ে শিক্ষিকার পথ রোধ করে পেটে ও বুকে ছুড়ি চালিয়েছে আতিকুর রহমান। রক্তাক্ত যখম হয়ে শিক্ষিকা রুনা মাটিতে লুটিয়ে পরে। ঘটনার সময় ঐ মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশের এটিএসআই শাখাওয়াত এর হাতে রক্তমাখা ছুড়ি সহ আত্মসমর্পন করে আতিকুর রহমান। আত্মসমর্পনের সময় আতিকুর রহমান বলেন, আমি হত্যার উদ্দেশ্যে রুনাকে কুপিয়েছি। আমার শাস্তি যা হয় আমি মেনে নিবো। এর পরেই সদর থানা পুলিশের একটি ভ্রাম্যমান দল ঘটনাস্থল থেকে আতিককে থানায় নিয়ে আসে। প্রকাশ্যে সড়কে দাড়িয়ে নারীকে কুপিয়ে আহত করার ঘটনায় আতিককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মে. নাসির উদ্দিন সরকার। আটককৃত আতিকুর রহমান ঝালকাঠি রোনাল্ডস রোডে শিশুস্বর্গ নামের একটি আর্ট স্কুল পরিচালনা করেন। আর আহত শিক্ষিকা শহরের রোনাল্ডস রোডে ভাড়া বাসায় থাকেন। তার গ্রামের বাড়ি সদর উপজেলার মুরাসাতা গ্রামে বলে জানিয়েছেন ওসি। এদিকে স্থানীয়দের সহযোগীতায় ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত শিক্ষিকা রুনা খানমকে। তবে আহতের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় সেখানকার জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা। ঐ সময়ে হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বে থাকা ডা. মেহেদী হাসান সাগর বলেন, ‘রোগীর পেট ও স্তননহ শরীরের ৪ জায়গায় জখম হয়েছে।’ অতিরিক্ত রক্তক্ষরনের কারনে তার রক্তচাপ নিচে নেমে গেছে। তাই তাকে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝালকাঠিতে স্কুল শিক্ষিকাকে ছুরিকাঘাত

আপডেট সময় : ০৪:১৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩