ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ Logo বিশ্বের স্মার্টফোন বাজারে প্রবৃদ্ধির দৌড়ে শীর্ষে অনার Logo স্কাইলাইন ক্যামেরায় নজর কাড়বে ভিভো ভি৮০ লাইট কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট Logo শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ Logo গেমসকম ২০২৬-এ ‘অরাস ইনফিনিটি’ নিয়ে গিগাবাইটের গেমিং প্লেগ্রাউন্ড গেমসকমে এআই ও গেমিংয়ের নতুন অভিজ্ঞতা নিয়ে হাজির অরাস Logo নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন Logo গাজায় ৩১৫ দিনে ৪ হাজার ৩৭৯ ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের’ দাবি Logo র‌্যাবের যৌথ অভিযানে কসবায় ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে সিএনজি চালক হত্যার ঘটনায় ২ জন গ্রেফতার Logo দুই দিনে টেস্ট শেষ, বাকি সময় ঘুমানোর কথা বললেন শান্ত Logo মার্কিন ‘অর্থনৈতিক যুদ্ধে’ যোগ দিলে প্রতিবেশীদের শত্রু ভাববে ইরান

ঝটপট রাঁধুন ইলিশ পোলাও

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩ ২৮৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

ইলিশ মাছের স্বাদে মুগ্ধ সবাই। ইলিশের বাহারি পদ প্রায় সবাই খায়। কিন্তু ইলিশ পোলাওর স্বাদ সব কিছুকে হার মানায়। চাইলেই দুপুরের পাতে রাখতে পারেন ইলিশ পোলাও। এই বিশেষ পদটি কীভাবে দ্রুত তৈরি করবেন তা জেনে নিন-

উপকরণ:

১. পোলাও চাল আধা কেজি
২. ইলিশ মাছ ১০-১২ টুকরা
৩. আদার পেস্ট ১ চা চামচ
৪. রসুন পেস্ট আধা চা চামচ
৫. টকদই ১ কাপ
৬. স্বাদমতো লবণ
৭. দারুচিনি ২ টুকরা
৮. এলাচ ৪টি
৯. পেঁয়াজ বাটা ৩/৪ কাপ
১০. পেঁয়াজ কুচি আধা কাপ
১১. পানি ৪ কাপ
১২. ১০টি কাঁচা মরিচ
১৩. চিনি ১ চা চামচ ও
১৪. তেল আধা কাপ।

পদ্ধতি-

ইলিশ মাছ ভালো করে কেটে ধুয়ে নিন। এবার আদা, রসুন, লবণ ও টক দই দিয়ে ১৫ মিনিট ম্যারিনেট করে রাখুন। একটি পাত্রে তেল গরম করে দারুচিনি, এলাচ দিয়ে নাড়ুন এবং সাথে পেঁয়াজ বাটা দিয়ে মশলা কষিয়ে নিন।

মসলা ভালোভাবে কষানো হলে মাছ দিয়ে পাত্রটি ঢাকনা দিয়ে ঢেকে দিন এবং কম আঁচে ২০ মিনিট রান্না করুন। কিছুক্ষণ পর চিনি ও ৪টি কাঁচা মরিচ দিয়ে মাছটি একবার উল্টে দিন। পানি শুকিয়ে তেল ওপর উঠলে নামিয়ে নিন। মসলা থেকে মাছ তুলে নিন।

অন্য একটি প্যানে ২ টেবিল চামচ তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে নিন। বেরেস্তা তুলে রাখুন। এবার তেলের মধ্যে মাছের মসলা ও চাল কিছুক্ষণ ভেজে পানি স্বাদমতো লবণ দিয়ে ঢেকে রাখুন।

পানি শুকিয়ে গেলে কম আঁচে ১৫ মিনিট রেখে চুলা থেকে পোলাও নামিয়ে নিন। তারপর একটি বড় পাত্রে পোলাওয়ের ওপর মাছ বিছিয়ে বাকি পোলাও দিয়ে ১০ মিনিট মাছ ঢেকে রাখুন। ইলিশ পোলাও রেডি। উপরে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়ে ইলিশ পোলাও পরিবেশন করুন।

ঝটপট রাঁধুন ইলিশ পোলাও

আপডেট সময় : ০২:৫৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩