ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার Logo বাংলাদেশ বিমানে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ Logo ‘তাড়াহুড়ো নেই, শেষ আন্তর্জাতিক ম্যাচ পর্যন্ত এই জার্সি মেসিরই’ Logo ইরানে ওষুধের দাম আকাশছোঁয়া, রোগীরা বিপাকে Logo সোহরাওয়ার্দী উদ্যান থেকে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ম্যুরাল সরানোর সিদ্ধান্ত হয়নি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী Logo আধা ঘণ্টার মধ্যে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব Logo জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নাকচ Logo এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনা হবে: শিক্ষামন্ত্রী Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে

জোড়া সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে বড় সংগ্রহের পথে প্রোটিয়ারা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০০:১৬ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫ ১৯১ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

৭২ রানে পাকিস্তান তুলে নিয়েছিল ৩ উইকেট। কিন্তু সফরকারী দলের সেই স্বস্তি টিকলো না। কেপটাউন টেস্টে রায়ান রিকেলটন আর টেম্বা বাভুমার জোড়া সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথেই আছে দক্ষিণ আফ্রিকা। ৪ উইকেটে ৩১৬ রান নিয়ে শেষ করেছে প্রথম দিন। টস জিতে ব্যাট করতে নেমে এইডেন মার্করাম আর রিকেলটন উদ্বোধনী জুটিতে তোলেন ৬১ রান। সেখান থেকে ১১ রানের মধ্যে ৩ উইকেট তুলে নিয়ে লড়াইয়ে ফেরে পাকিস্তান। মার্করাম ১৭, উইয়ান মুল্ডার ৫ আর ত্রিস্তান স্টাবস আউট হন ০ রানেই। চতুর্থ উইকেটে রিকেলটন আর বাভুমা ২৩৫ রানের বিশাল জুটিতে ফের পাকিস্তানকে কোণঠাসা করে দেন। বাভুমা ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি তুলে আউট হন ১০৬ রানে। ১৭৯ বলের ইনিংসে ৯টি চার আর ২টি ছক্কা হাঁকান প্রোটিয়া অধিনায়ক। রিকেলটন আছেন ডাবল সেঞ্চুরির অপেক্ষায়। ২৩২ বল খেলে ১৭৬ রানে অপরাজিত এই ওপেনার, এখন পর্যন্ত ২১টি চার এবং একটি ছক্কা হাঁকিয়েছেন তিনি।পাকিস্তানের সালমান আগা ২টি আর মোহাম্মদ শাহজাদ ও খুররম শেহজাদ নিয়েছেন একটি করে উইকেট।

ট্যাগস :

জোড়া সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে বড় সংগ্রহের পথে প্রোটিয়ারা

আপডেট সময় : ০৩:০০:১৬ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫