ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা

জুতার মধ্যে ইয়াবা পরিবহন, ১৮৬১ পিস ইয়াবাসহ আটক ১

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:১৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩ ২২৬ বার পঠিত

ডেস্ক রিপোর্ট:
জুতার মধ্যে অভিনব কৌশলে ইয়াবা পরিবহনকালে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট এলাকা হতে ১৮৬১ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

০৩ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানাধীন এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ৫,৫৮,৩০০ টাকা মূল্য মানের ১৮৬১পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। উক্ত আসামী বিশেষ কৌশলে জুতার সোলের মধ্যে লুকায়িত অবস্থায় ইয়াবা পরিবহন করছিল। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ শাহ আলম (৩০), পিতা- দিল মোহাম্মদ, সাং- আজু খাইয়া ০৭ নং ওয়ার্ড, থানা- নাইক্ষ্যাংছড়ি, জেলা- বান্দরবান বলে জানা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত শাহ আলম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জুতার মধ্যে ইয়াবা পরিবহন, ১৮৬১ পিস ইয়াবাসহ আটক ১

আপডেট সময় : ০৭:১৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩