ঢাকা ০২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Logo ২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট Logo সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি Logo রাজাপুরের উত্তর উত্তমপুর গ্রামে ২ কিলোমিটার রাস্তা মরণফাঁদ, বর্ষায় চরম ভোগান্তিতে শত শত শিক্ষার্থী Logo মাদকে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা: খুলনা রেঞ্জ ডিআইজি Logo দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ‘ম্যাজিক ভি৬’ Logo সুস্থ সংস্কৃতি ও দায়িত্বশীল সাংবাদিকতা গঠনে তরুণ সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য Logo একটি হুইল চেয়ারই বদলে দিতে পারে প্রতিবন্ধী দীপঙ্করের জীবন Logo ‘চাঁদা না দিলে রাস্তায় পড়ে থাকবে লাশ’: হিন্দু পল্লীতে আতঙ্ক Logo ফরিদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সূচনা জন্মের প্রথম ঘণ্টায় শালদুধ, প্রথম ছয় মাস শুধু মায়ের বুকের দুধ খাওয়ানোর আহ্বান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৪০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪ ১২২২ বার পঠিত

ইউসূফ জামিল, জাবি প্রতিনিধি :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ‘নব আনন্দে জাগো আজি নবরবিকিরণে’ প্রতিপাদ্য ধারণ করে বর্ষবরণ ও পহেলা বৈশাখ ১৪৩১ উদযাপন করেছে।
দিবসটি উপলক্ষে ১৪ এপ্রিল (রোববার) সকাল সোয়া আটটায় উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম তাঁর বাসভবনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর সকাল পৌনে দশটায় বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ ভবনের সামনে থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে গিয়ে শেষ হয়।
জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হওয়ার পর উপাচার্য তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। উপাচার্যের বক্তব্যের পর ‘এসো হে বৈশাখ এসো এসো’ গানসহ বাংলা নববর্ষের গান পরিবেশন করা হয়।
মঙ্গল শোভাযাত্রা উদ্বোধনকালে উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, বাংলা নববর্ষ সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। বাংলা নববর্ষ উৎসব বাঙালি জাতিসত্তার অবিচ্ছেদ্য অংশ। উপাচার্য বিগত বছরের গ্লানি-ব্যর্থতা পেছনে ফেলে নব শক্তি ও উদ্যোমে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি বাংলা নববর্ষ ভাতা প্রচলনের জন্য বর্তমান সরকারকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো: মনজুরুল হক, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, হল প্রভোস্ট, মহিলা ক্লাবের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং জাবি স্কুল ও কলেজের শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৪০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪