ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Logo ২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট Logo সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি Logo রাজাপুরের উত্তর উত্তমপুর গ্রামে ২ কিলোমিটার রাস্তা মরণফাঁদ, বর্ষায় চরম ভোগান্তিতে শত শত শিক্ষার্থী Logo মাদকে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা: খুলনা রেঞ্জ ডিআইজি Logo দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ‘ম্যাজিক ভি৬’ Logo সুস্থ সংস্কৃতি ও দায়িত্বশীল সাংবাদিকতা গঠনে তরুণ সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য Logo একটি হুইল চেয়ারই বদলে দিতে পারে প্রতিবন্ধী দীপঙ্করের জীবন Logo ‘চাঁদা না দিলে রাস্তায় পড়ে থাকবে লাশ’: হিন্দু পল্লীতে আতঙ্ক Logo ফরিদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সূচনা জন্মের প্রথম ঘণ্টায় শালদুধ, প্রথম ছয় মাস শুধু মায়ের বুকের দুধ খাওয়ানোর আহ্বান

জাবিতে মাদক সেবনকালে দুই শিক্ষার্থী হাতেনাতে আটক 

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫৬:১৩ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪ ৪১১ বার পঠিত
ইউসূফ জামিল,  জাবি প্রতিনিধি :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম-বরকত হলে হেরোইন সেবনকালে দুই শিক্ষার্থীকে হাতেনাতে আটক করেছে হল প্রশাসন।
শনিবার (৩০ মার্চ) রাত ১টায় গোপন সূত্রের ভিত্তিতে শহীদ সালাম-বরকত হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সুকল্যাণ কুমার কুন্ডু অভিযান চালায়। হলের বি ব্লকের ১৩৫ নাম্বার কক্ষে মাদক সেবনকালে তাদের হাতেনাতে আটক করেন তিনি।
আটককৃতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ও তুলনামূলক সাহিত্য বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী বশির আনজুম অর্নব এবং একই ব্যাচের চারুকলা বিভাগের শিক্ষার্থী মো. রিয়াদ মিয়া।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি হলের একটি কক্ষে হেরোইন সেবন চলছে। তৎক্ষনাৎ হলের আবাসিক শিক্ষক মওদুদ আহমেদকে নিয়ে হলের ১৩৫ নম্বর কক্ষে অভিযান চালাই। পরে সেখানে দুই শিক্ষার্থীকে হাতেনাতে আটক করি। প্রাথমিক অবস্থায় দুইজনের একজন সেবনের কথা স্বীকার করেছে। পরে ডোপ টেস্ট করার জন্য আমরা তাদের নমুনা সংগ্রহ করে রেখেছি। পরদিন তাদের পরীক্ষা থাকায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা তাদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেব। এরপর বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, শুধু এরাই নয়, হলের আরও বেশ কয়েক শিক্ষার্থীর নামে আমরা এমন তথ্য পেয়েছি। তাদের ব্যাপারে খোঁজ-খবর চলছে। প্রমাণ পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

জাবিতে মাদক সেবনকালে দুই শিক্ষার্থী হাতেনাতে আটক 

আপডেট সময় : ০১:৫৬:১৩ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪