ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

জঙ্গিবাদ দমনে র‌্যাব বলিষ্ঠ ভূমিকা রেখেছে:প্রধানমন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩ ২৭০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গি দমনে র‌্যাব বলিষ্ঠ ভূমিকা রেখেছে। রোববার (১৯ মার্চ) রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। র‌্যাবের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে র‌্যাব সদস্যরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। জঙ্গিবাদ দমনে র‌্যাব বলিষ্ঠ ভূমিকা রেখেছে। ২০০১ সালে ক্ষমতায় থাকা বিএনপি বাংলাদেশকে জঙ্গিবাদের স্বর্গে পরিণত করেছিল। কিন্তু আওয়ামী লীগ সরকার গঠনের পর জঙ্গিবাদকে জিরো টলারেন্স ঘোষণা করে। জঙ্গিদের বিরুদ্ধে আমাদের অভিযান ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। জঙ্গিবাদ কখনো কোনো দেশের উন্নতি করতে পারে না।’

তিনি আরও বলেন, মাদক, অগ্নিসংযোগ, প্রাকৃতিক দুর্যোগ, জঙ্গিবাদ প্রতিরোধসহ প্রতিটি ক্ষেত্রেই র‌্যাবের বলিষ্ঠ ভূমিকা রয়েছে। পাহাড়ে জঙ্গিদের বিরুদ্ধেও র‌্যাব দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে। জঙ্গিদের নেটওয়ার্কর্ ধরতে সক্ষম হয়েছে।
র‌্যাব মানুষের আস্থা ও আস্থা অর্জনে সক্ষম হয়েছে বলেও মন্তব্য করেন সরকারপ্রধান।

শেখ হাসিনা বলেন, ‘সাইবার ক্রাইমের বিরুদ্ধেও আমাদের সতর্ক থাকতে হবে এবং ব্যবস্থা নিতে হবে। র‌্যাবসহ আমাদের সকল গোয়েন্দা সংস্থাকে তাদের যথাযথ ভূমিকা পালন করতে হবে।ডিজিটাল বাংলাদেশ করেছি মানুষের কল্যাণের জন্য, মানুষের অকল্যাণের জন্য নয়। এটা সবার মনে রাখা উচিত।’

জঙ্গিবাদ দমনে র‌্যাব বলিষ্ঠ ভূমিকা রেখেছে:প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০২:৩৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩