ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় ট্রাকে চাকায় পিষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০৭:১৬ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ ২০৭ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

 সানজিদা খাতুন, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার দামুড়হুদা বাসট্যান্ড সংলগ্ন হাঁটের সামনে ট্রাকে পিষ্ট হয়ে রাকিব (১৮) নামে কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে কলেজে যাওয়ার পথে এ দূর্ঘটনা ঘটে।
সে দামুড়হুদা চিতলা গোবিন্দহুদা গ্রামের মিলনের ছেলে ও দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
 প্রত্যক্ষদর্শীরা জানান, দামুড়হুদা উপজেলার সদর বাসট্যান্ড সংলগ্ন হাট চালির সামনে সকাল সাড়ে ৯ টার দিকে আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থী রাকিবসহ ৩ বন্ধু মোটরসাইকেল যোগে কলেজে পরিক্ষা দিতে যাচ্ছিলো। কলেজে ঢুকার আগেই হাটচালির সামনে একটি পাখি ভ্যানের এক্সেলে বেঁধে মোটরসাইকেলটি ছিটকে পিচ রাস্তার উপর পড়ে। এসময় পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট ২২- ৫৮২৩) পেছনের চাকার নিচে পরে। এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই কলেজ ছাএ রাকিব মৃত্যু বরণ করে। গুরুতর আহত মোটরসাইকেল অপর দুই আরহীকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রেরণ করেন।
সংবাদ পেয়ে দামুড়হুদা মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘাতক ট্রাকটি (ঢাকা মেট্রো ট ২২- ৫৮২৩) আটক করে দামুড়হুদা মডেল থানা হেফাজতে নিয়েছে। নাবিল কোম্পানীর ট্রাকটি মাছের ফিড নিয়ে রাজশাহী থেকে দর্শনার উদ্দেশ্যে আসছিলো। পতিমধ্যে এ দূর্ঘটনার কবলে পড়ে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কলেজ ছাত্র রাকিবকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ট্যাগস :

চুয়াডাঙ্গায় ট্রাকে চাকায় পিষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু

আপডেট সময় : ০৩:০৭:১৬ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪