ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার Logo বাংলাদেশ বিমানে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ Logo ‘তাড়াহুড়ো নেই, শেষ আন্তর্জাতিক ম্যাচ পর্যন্ত এই জার্সি মেসিরই’ Logo ইরানে ওষুধের দাম আকাশছোঁয়া, রোগীরা বিপাকে Logo সোহরাওয়ার্দী উদ্যান থেকে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ম্যুরাল সরানোর সিদ্ধান্ত হয়নি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী Logo আধা ঘণ্টার মধ্যে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব Logo জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নাকচ Logo এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনা হবে: শিক্ষামন্ত্রী Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে

চা-শ্রমিক সেজে সিরিজের ট্রফি উন্মোচন করলেন জ্যোতি-লুইস

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:২৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ ৩৬০ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

ব্যতিক্রম যেকোনো কিছুই মানুষের চোখে লেগে থাকে। খুব স্বাভাবিকভাবেই নতুনত্বে অভিভূত হয় মানব মন। তা নিশ্চয়ই অজানা নয় বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ভক্ত-সমর্থকদের ব্যতিক্রমী স্বাদ উপভোগ করাতে বিসিবির প্রযোজনায় এবার ভিন্নধর্মী সাজে দেখা দিলেন জ্যোতি। আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। তার আগে আজ সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে। ট্রফি উন্মোচনের ঘটনা যতটা না সংবাদমূল্য ধারণ করে, তার চেয়ে বেশি মানবিক আবেদন তৈরি করেছে তা উন্মোচনের কৌশল। চা-বাগান বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য। সেই ঐতিহ্যকে ধারণ করে এবার চা-বাগানে গিয়ে ট্রফি উন্মোচন করেছেন বাংলাদেশ ও আয়ারল্যান্ড নারী দলের অধিনায়ক জ্যোতি ও গ্যাবি লেউইস। এই কৌশলে ট্রফি উন্মোচনের ঘটনা অবশ্য এবারই নতুন নয়। এর আগে এভাবেই ট্রফি উন্মোচন করতে দেখা গেছে বাংলাদেশ পুরুষ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও এবার যে জিনিসটা ব্যতিক্রম ছিল, তা হলো- দুই অধিনায়কের সাজসজ্জা। গ্যাবি ও জ্যোতি দুজনই আদর্শ চা-শ্রমিকের বেশে নিজেদের সাজিয়েছেন। বাঙালি পোশাক পরিধান করেছেন আইরিশ অধিনায়ক।আইরিশদের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৭ ও ৯ ডিসেম্বর। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সফরকারীদের ধবলধোলাই করেছে বাংলাদেশ।

ট্যাগস :

চা-শ্রমিক সেজে সিরিজের ট্রফি উন্মোচন করলেন জ্যোতি-লুইস

আপডেট সময় : ০৪:২৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪