ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হরমুজ প্রণালিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জব্দকৃত জাহাজ বিক্রি করবে ইরান Logo স্ত্রী গৌরী পাশে থাকলেও সহকারী পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান Logo জ্বরের কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর, এক ল্যাপেই হাল ছাড়লেন শাহাদাত Logo এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী Logo বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে Logo ব্রাহ্মণবাড়িয়ায় থানায় অভিযোগ করায় বাদী পক্ষের ওপর ফের হামলা, ভাঙচুর লুটপাট, আহত ৪ Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

চাপ-অস্বস্তি থাকলেও সংবিধান মেনে যথাসময়েই নির্বাচন হবে:এমপি হানিফ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ ১৫৫ বার পঠিত

কুষ্টিয়া প্রতিনিধিঃ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারিতেই অনুষ্ঠিত হবে এবং তা যথাসময়ে সংবিধান মেনেই হবে। চাপ থাকতেই পারে। যেহেতু সিইসি কিছুটা অস্বস্তিবোধ করছেন যে সব রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করলে তারা খুশি হতেন, ভালো হতো।

আজ বেলা ১১টায় কুষ্টিয়ার পিটিআই রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।
তিনি বলেন, দু’একটি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ না করে হামলা করে গাড়ি ভাঙচুর করছে, আগুন দিচ্ছে এসমস্ত কারণে হয়তো দু’একজন অস্বস্তিবোধ করতে পারে। কিন্তু তাতে নির্বাচন থেমে থাকবে না। নির্বাচন যথাসময়েই সংবিধান মেনে অনুষ্ঠিত হবে।

হানিফ আরো বলেন, ৩০ ডিসেম্বর মনোনয়ন জমা হওয়ার পরেই বোঝা যাবে যে, নির্বাচনে শুধু আওয়ামী লীগ দলই আছে না অন্য দলও আছে। ইতোমধ্যেই জাতীয় পার্টিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। আমাদের জানা মতে ২৮ থেকে ৩০টি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

এসময় বিএনপি প্রসঙ্গে হানিফ বলেন, বিএনপি এখন আর রাজনৈতিক দলে নেই। তাদের কর্মকাণ্ডে তারা এখন সাধারণ মানুষের কাছে সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। এই সন্ত্রাসী দলের নেতারা কোথায় কোন আন্ডারগ্রাউন্ডে থেকে কী বক্তব্য দিচ্ছে সেটা নিয়ে আর আলোচনার কোনো প্রয়োজন নেই।
এসময় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

চাপ-অস্বস্তি থাকলেও সংবিধান মেনে যথাসময়েই নির্বাচন হবে:এমপি হানিফ

আপডেট সময় : ০৭:০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩