ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ বিচার বিভাগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:১৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ ৩০৩ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ বিচার বিভাগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিচার বিভাগের উদ্যোগে র‌্যালি, পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রবিবার সূর্যোদয়ের সাথে সাথে জেলা জজ আদালত ভবনের প্রধান ফটকে জাতীয় পতাকা উত্তোলন করেন মাননীয় জেলা ও দায়রা জজ মোহাঃ আদীব আলি এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের প্রধান ফটকে জাতীয় পতাকা উত্তোলন করেন মাননীয় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক।
এরপর সকাল ৬টায় মাননীয় জেলা ও দায়রা জজের নেতৃত্বে সকল বিচারক, কর্মকর্তা, কর্মচারীদের নিয়ে র‌্যালির মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন প্রাঙ্গনে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। তারপর আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে বঙ্গবন্ধু মঞ্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সম্মানিত বিচারকগণ।
এরপর সকাল ৯টায় জজ আদালতের সভাকক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ মোহাঃ আদীব আলি। এ সময় স্বাগত বক্তব্য রাখেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক।
সভায় সিনিয়র সহকারী জজ সুমন কুমার কর্মকার, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ একরামুল হক পিন্টু, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা আফজাল মাহমুদ ডলার, জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা ভবসুন্দর পালসহ আদালতের বিচারকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বিচার বিভাগের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। শেষে দোয়া মাহফিল এর মাধ্যমে বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী জাতির সেই সূর্য সন্তানদের প্রতি আত্মার মাগফেরাত কামনা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ বিচার বিভাগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

আপডেট সময় : ০৬:১৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩