ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হরমুজ প্রণালিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জব্দকৃত জাহাজ বিক্রি করবে ইরান Logo স্ত্রী গৌরী পাশে থাকলেও সহকারী পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান Logo জ্বরের কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর, এক ল্যাপেই হাল ছাড়লেন শাহাদাত Logo এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী Logo বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে Logo ব্রাহ্মণবাড়িয়ায় থানায় অভিযোগ করায় বাদী পক্ষের ওপর ফের হামলা, ভাঙচুর লুটপাট, আহত ৪ Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

ঘাটতি কাটাতে নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আনার উদ্যোগ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০৬:৪২ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩ ৩১৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
ঘাটতি কমাতে নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আনার চেষ্টা চলছে। বাংলাদেশের বিদ্যুৎ বিভাগ ইতোমধ্যে ভারতের সঙ্গে এ বিষয়ে বেশ কয়েকবার আলোচনা করেছে। সম্প্রতি বাংলাদেশ-ভারত যৌথ স্টিয়ারিং কমিটির বৈঠকের পর উভয় দেশ চুক্তিতে সম্মত হয়েছে। ফলে খুব শিগগিরই এই চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। চুক্তি হলেই বাংলাদেশ নেপাল থেকে বিদ্যুৎ আমদানি করতে পারবে।

জানা গেছে, নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ কেনার বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। দুই দেশ থেকে বিদ্যুৎ আনতে ভারতের সহযোগিতা প্রয়োজন। দীর্ঘ সঞ্চালন লাইন নির্মাণ করতে হবে।এতদিন ভারত এই বিষয়ে সম্মতি দিতে গড়িমসি করে আসছিল। তবে সম্প্রতি এসব বিষয়ে ফলপ্রসূ আলোচনার পর কিছুটা অগ্রগতি হয়েছে।

চলতি মাসের প্রথম সপ্তাহে বিদ্যুৎ খাতে সহযোগিতা সংক্রান্ত বাংলাদেশ-ভারত যৌথ স্টিয়ারিং কমিটির ২১তম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যুৎ খাতে পারস্পরিক সহযোগিতা সংক্রান্ত চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। বাংলাদেশের পক্ষে বিদ্যুৎ সচিব মোঃ হাবিবুর রহমান নেতৃত্ব দেন এবং ভারতের বিদ্যুৎ সচিব অলক কুমার নেতৃত্ব দেন। বৈঠকে বিদ্যুৎ আমদানির চুক্তি ও সঞ্চালন লাইন নির্মাণে সম্মতি প্রাপ্ত হয়।

সংশ্লিষ্টরা জানান, ভারতীয় কোম্পানি জিএমআর নেপালে একটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে। এই জলবিদ্যুৎ কেন্দ্র থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির জন্য বাংলাদেশ ভারতের সঙ্গে আলোচনা করছিল। বিদ্যুৎ খাতে পারস্পরিক সহযোগিতার জন্য গঠিত বাংলাদেশ-ভারত যৌথ স্টিয়ারিং কমিটি ইতোমধ্যে ২০টি বৈঠক করেছে। তবে এবার ২১তম বৈঠকে দুই দেশই বিভিন্ন বিষয়ে একমত হয়েছে। দুই দেশই ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির চুক্তিতে সম্মত হয়েছে। বৈঠকে ভুটানে জলবিদ্যুৎ প্রকল্পে বাংলাদেশ, ভারত ও ভুটানের ত্রিপক্ষীয় বিনিয়োগ নিয়েও আলোচনা হয়। এছাড়া বাংলাদেশে ওই বিদ্যুৎ আমদানির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

ঘাটতি কাটাতে নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আনার উদ্যোগ

আপডেট সময় : ০২:০৬:৪২ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩