ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ায় প্রাইভেট হাসপাতালের অনিয়ম, দালালচক্র ও রোগী হয়রানি বন্ধে মতবিনিময় সভাb Logo র‌্যাবের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় অনলাইন জুয়া চক্রের ৮ সদস্য গ্রেফতার Logo ধামরাইয়ে ড্রাম ট্রাকের চাপায় দুই স্কুলছাত্র নিহত, আহত ১ Logo সমাজ ও পরিবারের শান্তি রক্ষা করতে হলে সবার আগে মাদকমুক্ত সমাজ গড়তে হবে এমপি শ্যামল Logo বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী  Logo বহিষ্কৃত এমপি নজরুলকে ঘিরে নতুন অভিযোগ, বাড়ছে রাজনৈতিক বিতর্ক Logo এবার দেশের সব ধরনের দুধে মিলল মাইক্রোপ্লাস্টিক Logo ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন  Logo কৃষিপণ্য রপ্তানি বাড়াতে সরকার কাজ করছে: কৃষিমন্ত্রী Logo ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী: যুগোপযোগী ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবনে জোর

১১ দলীয় জোটের সমাবেশ ও মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:২৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ২৬৩ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। বৃহস্পতিবার ।। ৩০ এপ্রিল ২০২৬ ।।

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কয়েক মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে ঢাকায় মহাসমাবেশ এবং বিভাগীয় শহরগুলোতে ধারাবাহিক সমাবেশ আয়োজন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি তুলে ধরেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ, যিনি জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেলও। এর আগে সকাল ১১টায় একই কার্যালয়ে চলমান আন্দোলনের কর্মপরিকল্পনা নির্ধারণে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আযাদ জানান, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামী ১৬ মে রাজশাহীতে সমাবেশের মধ্য দিয়ে বিভাগীয় পর্যায়ের কর্মসূচি শুরু হবে। এরপর পর্যায়ক্রমে ১৩ জুন চট্টগ্রাম, ২০ জুন খুলনা, ২৭ জুন ময়মনসিংহ, ১১ জুলাই রংপুর, ১৮ জুলাই বরিশাল এবং ২৫ জুলাই সিলেটে সমাবেশ অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে সংশ্লিষ্ট সিটি করপোরেশন, বিভাগীয় শহর ও জেলার নেতাকর্মীদের সম্পৃক্ত করা হবে। তিনি আরও বলেন, আসন্ন ঈদুল আজহার কারণে মে মাসে একটি মাত্র সমাবেশ রাখা হয়েছে। ঈদের পর জুন থেকে পূর্ণোদ্যমে আন্দোলন ও সমাবেশ কার্যক্রম আবার শুরু হবে। এছাড়া বৈঠকে বিভাগীয় সমাবেশের পাশাপাশি জেলা পর্যায়ে লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে রাজধানী ঢাকাসহ সারা দেশে পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের কর্মসূচিও রাখা হয়েছে। সবশেষে আগামী অক্টোবর মাসে ঢাকায় একটি বড় মহাসমাবেশ করার পরিকল্পনা রয়েছে।

ট্যাগস :

১১ দলীয় জোটের সমাবেশ ও মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা

আপডেট সময় : ০৪:২৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬