ঢাকা ১০:৩২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

গুচ্ছেই থাকছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:১৬:৫০ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩ ৪০৬ বার পঠিত

সাকিবুল ইসলাম, জবি প্রতিনিধি:
২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক ও বিবিএ প্রথম বর্ষে ভর্তিতে অবশেষে গুচ্ছ প্রক্রিয়ার মাধ্যমেই শিক্ষার্থী ভর্তি করাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। দ্রুতই গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার কার্যক্রম শুরু করা হবে। এ বছর গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য সরকারি বিশ্ববিদ্যালয় গুলোর কাছে রাষ্ট্রপতির পক্ষ থেকে একটি আদেশ পাঠানো হয়েছে।
আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এসব তথ্য জানিয়েছেন।
উপাচার্য ইমদাদুল হক বলেন, যেহেতু রাষ্ট্রপতি আদেশ দিয়েছেন সেটা অমান্য করার সুযোগ নেই। তাই আমাদের গুচ্ছের মাধ্যমেই শিক্ষার্থী ভর্তি করাতে হবে এবছর। আর ভর্তি পরীক্ষার জন্য আগে যে কমিটিগুলো গঠন করা হয়েছিল তা বহাল থাকবে।
উপাচার্য বলেন, রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী ২২ বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকছে। গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখও চূড়ান্ত করা হয়েছে। তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভার কারণে গুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সময় একদিন পিছিয়ে দেয়া হয়েছে। আজ রাতে গুচ্ছের ওয়েবসাইটে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।আগামীকাল পত্রিকায় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
তিনি বলেন, ১৫ এপ্রিল থেকে ভর্তি আবেদন শুরু হওয়ার কথা থাকলেও এটি পরিবর্তন করা হয়েছে। আগামী ১৮ এপ্রিল থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে। আবেদন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। এছাড়া ৩ জুনের মধ্যে ভর্তি পরীক্ষা শেষ করা হবে।
উপাচার্য আরও বলেন, আগামী ২০ মে মানবিক বিভাগ, ২৭ মে বিজ্ঞান বিভাগ ও ৩ জুন ব্যবসায় শিক্ষা শাখা অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৮ জুনের মধ্যে ফল প্রকাশ করা হবে।
সেকেন্ড টাইম অর্থাৎ দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকবে জানিয়ে তিনি বলেন, ‘আবেদনের ক্ষেত্রে কোন বিভাগের জন্য কত জিপিএ লাগবে এবং বিভাগভিত্তিক আবেদন ফি এখনো চূড়ান্ত করা হয়নি। আগামী সভায় বাকি বিষয়গুলো চূড়ান্ত করা হবে।’
এদিকে ১৫ এপ্রিল রাষ্ট্রপতির আদেশে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সে প্রজ্ঞাপনে বলা হয়, বিগত সময়ে যে ২২ বিশ্ববিদ্যালয় গুচ্ছে অংশগ্রহণ করেছিল ২০২২-২৩ শিক্ষাবর্ষে সেসকল বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ভর্তি পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করার এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষ হতে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়কে একক ভর্তি পরীক্ষার আওতায় নেয়ার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে দায়িত্ব প্রদান করা হলো।
এর আগে ১৫ মার্চ বিশেষ একাডেমিক কাউন্সিলে গুচ্ছে না থাকার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এরপর গত ১৯ মার্চ বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতি নিজস্ব পদ্ধতির ভর্তি পরীক্ষার জন্য দ্রুত কার্যক্রম শুরু করার জন্য উপাচার্য বরাবর চিঠিও দিয়েছিল। ২৯ মার্চ ২০২২-২৩ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তিতে গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতির ভর্তি পরীক্ষায় ফিরে আসার জন্য চারদিনের আল্টিমেটাম দিয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। ৩ এপ্রিল গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিজস্ব ব্যবস্থাপনায় শিক্ষার্থী ভর্তির দাবিতে মানববন্ধন ও উপাচার্যের কক্ষে অবস্থান নেয় বিশ্ববিদ্যালয়টির শিক্ষকরা। পরবর্তীতে ৬ এপ্রিল বিশেষ একাডেমিক কাউন্সিলের মাধ্যমে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার জন্য তিনটি কমিটিও গঠন করেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

গুচ্ছেই থাকছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

আপডেট সময় : ০৪:১৬:৫০ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩