ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন Logo কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পথচারী নিহত Logo বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ Logo বরিশালে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই নিয়ে তোলপাড় Logo রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়া উত্তমপুর দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত Logo বনানীর একটি বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট Logo গাজীপুরে তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে গাকৃবিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo শুল্ক হুমকির জবাবে যুক্তরাষ্ট্রকে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি চীনের Logo জ্বালানি চাহিদা পূরণে উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী

গাজায় ময়দা বিতরণের লাইন-আবাসিক এলাকায় হামলা, নিহত ৫০

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ ১৯০ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

গাজাজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। সংবাদমাধ্যমটি জানায়, সোমবার (৯ ডিসেম্বর) দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ১০ জন। ময়দা কেনার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা মানুষদের ওপর এই হামলা চালানো হয়। অন্যদিকে, একই দিন সকালে উত্তর গাজায় জাবালিয়া শরণার্থীশিবিরে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ড্রোন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রে নিহত হন তিনজন। গত ৬৫ দিন ধরে জাবালিয়া এলাকা ইসরায়েলের দখলে। এই অঞ্চলের হাজার হাজার ফিলিস্তিনি খাবার ও পানির সরবরাহ থেকে বঞ্চিত অবস্থায় রয়েছে। গাজার দেইর আল-বালাহ এলাকা থেকে আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানান, খাবারের সন্ধানে বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী এলাকায় যেতে চাইলে ড্রোন হামলার শিকার হন কয়েকজন। নিহতদের মরদেহ এখনো রাস্তায় পড়ে রয়েছে। বোমা হামলার আশঙ্কায় মরদেহ সরানোও সম্ভব হচ্ছে না। মধ্য গাজায় আল-আকসা হাসপাতালের বাইরে থেকে আল জাজিরার আরেক সাংবাদিক জানান, বুরেজ শরণার্থীশিবিরের এক আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। হামলায় এক পরিবারের ৯ জনের মৃত্যু হয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু। গাজার উত্তরাঞ্চলীয় কামাল আদওয়ান হাসপাতালের প্রধান হুসসাম আবু সাফিয়া বলেন, বিদ্যুৎ, অক্সিজেন ও পানি সরবরাহ বন্ধ থাকায় শতাধিক রোগীর জীবন বিপন্ন। এমন পরিস্থিতিতে মানবিক সাহায্য অপরিহার্য। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থীশিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা এরই মধ্যে ৪৪ হাজার ৭০০ ছাড়িয়েছে। আহত হয়েছে ১ লাখ ৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি। এছাড়া বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন ২০ লাখেরও বেশি বাসিন্দা।

ট্যাগস :

গাজায় ময়দা বিতরণের লাইন-আবাসিক এলাকায় হামলা, নিহত ৫০

আপডেট সময় : ০৩:০০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪