ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির মিথ্যা মামলায় এক যুবককে ফাঁসানোর অভিযোগ সংবাদ সম্মেলনে এক মায়ের আকুতি Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান Logo ডাবল গ্র্যামি জয়ী কণ্ঠশিল্পী ক্যাসান্দ্রা উইলসন মারা গেছেন Logo যুক্তরাষ্ট্রে ৩৬ বছরের মধ্যে জনপ্রিয়তায় সর্বনিম্ন ডোনাল্ড ট্রাম্প Logo সাদিক কায়েমকে সতর্ক করে রফিকুল ইসলাম মাদানীর ফেসবুক পোস্ট Logo ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে

গাজায় বোমা হামলার চেয়েও রোগে বেশি প্রাণহানি হতে পারে:ডব্লিউএইচও

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০৬:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ ২৫০ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বোমা হামলার চেয়ে বিভিন্ন রোগে বেশি মৃত্যু হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এদিকে, যুদ্ধবিরতির চতুর্থ দিনে ১১ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। ইসরাইল ৩৯ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে।

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও মিসরের গোয়েন্দা প্রধানরা গতকাল এ বিষয়ে আলোচনা করতে কাতারে গেছেন। ইউরোপীয় ইউনিয়ন বলছে, ইসরায়েলি বাহিনী গাজায় পর্যাপ্ত জ্বালানি সরবরাহে বাধা দিচ্ছে, যার ফলে সাহায্য বিতরণ ও চিকিৎসা সেবায় সমস্যা হচ্ছে।

মঙ্গলবার জেনেভায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র মার্গারেট হ্যারিস বলেন, যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটির বিপর্যস্ত স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজানো না হলে ইসরায়েলি বোমা হামলায় যত মানুষ নিহত হয়েছেন, তার চেয়েও বেশি মৃত্যু হতে পারে ব্যাপক হারে ছড়িয়ে পড়া রোগে।

তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত গাজায় বিপর্যস্ত স্বাস্থ্যব্যবস্থা সারিয়ে তোলা না গেলে ইসরায়েলি বোমা হামলায় যত মানুষ নিহত হয়েছেন, তার চেয়েও বেশি মৃত্যু হতে পারে, সেখানে ব্যাপক হারে ছড়িয়ে পড়া বিভিন্ন রোগে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। গত প্রায় দুই মাসে গাজায় ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে প্রায় ৪০ শতাংশই শিশু। অনেকে ধ্বংসস্তূপের নিচে চিরদিনের জন্য হারিয়ে যাওয়ার শঙ্কাও রয়েছে। জাতিসংঘের কর্মকর্তারা গাজায় নির্বিচারে চালানো হত্যাকাণ্ডকে গণহত্যার সঙ্গে তুলনা করেছেন। ২৪ ঘন্টায় ধ্বংসস্তূপের ভেতর থেকে ১৬০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

গাজায় বোমা হামলার চেয়েও রোগে বেশি প্রাণহানি হতে পারে:ডব্লিউএইচও

আপডেট সময় : ০২:০৬:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩