ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

খেলাধুলার চর্চা বাড়ানোর আহ্বান খাদ্যমন্ত্রীর

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩ ২০৪ বার পঠিত

নওগাঁ প্রতিনিধি:
২৬ মে শুক্রবার বিকালে নওগাঁ স্টেডিয়ামে মরহুম আব্দুল জলিল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খেলাধুলার চর্চা বাড়ানোর আহ্বান জানান তিনি। নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা এটুর্নামেন্ট আয়োজন করে।

খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট প্রবর্তন করেন। তিনি মৃতপ্রায় ফুটবল অঙ্গনকে জাগিয়ে তোলেন। এর ফলশ্রুতিতে তৃণমূল থেকে অনেক মেধাবি খেলোয়াড় তৈরি হয়েছে।

সাধন চন্দ্র মজুমদার বলেন, সারাদেশে সরকার রাস্তাঘাট ও অবকাঠামোর ব্যাপক উন্নয়ন করেছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। নওগাঁ জেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন হয়েছে। এখন ভিসি নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া ১১শত কোটি টাকা ব্যয়ে নওগাঁ জেলার অবকাঠামো উন্নয়নে মেগা প্রকল্প নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, দীর্ঘদিন পর নওগাঁ স্টেডিয়ামে খেলাধুলার আয়োজন হচ্ছে। দর্শকদের খেলা দেখতে মাঠে আসার অনুরোধ জানিয়ে বলেন, বিনোদন লাভে মোবাইলে বুঁদ না হয়ে মাঠে এসে খেলোয়াড়দের উৎসাহ দিন।

অনুষ্ঠানে সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ ৫ আনোয়ার হোসেন হেলাল, নওগাঁ ৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার, নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পুলিশ সুপার রাশেদুল হক, নওগাঁ জেলা আওয়ামী লীগের সিনিয়রসহ সভাপতি আব্দুল খালেক এবং নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল এ সময় উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নিচ্ছে। মাদকমুক্ত যুবসমাজ গঠনে খেলাধুলার চর্চা বাড়ানোর আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

খেলাধুলার চর্চা বাড়ানোর আহ্বান খাদ্যমন্ত্রীর

আপডেট সময় : ০৭:৩৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩