ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ‘কিডনি আবার গজাবে’- দালালের চক্রে নেপালের যে গ্রাম এখন ‘কিডনি ভ্যালি’ Logo ‘ক্ষমতা’র সুযোগ পেয়ে ‘ধন্য’ কোয়েল Logo ভারত-ওয়েস্ট ইন্ডিজকে জরিমানা Logo বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী Logo ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা Logo ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি উদ্ধার করলো ৮০ লক্ষ টাকার অবৈধ পণ্য Logo সুন্দরগঞ্জে অর্থাভাবে ১২ বছর চিকিৎসাহীন, নজরুলের পাশে প্রবাসী সেলিম Logo ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জেরে গুলাগুলি, নারীসহ গুলিবিদ্ধ ২ Logo ব্রাহ্মণবাড়িয়ায় মাদক, চোরাচালান ও ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে বিট পুলিশিং সমাবেশ Logo নওগাঁ পৌরসভা নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হতে চান আলমগীর

‘ক্ষমতা’র সুযোগ পেয়ে ‘ধন্য’ কোয়েল

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩২:২১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২৫ বার পঠিত

ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রে কোয়েল মল্লিক। তৃণমূল কংগ্রেস ছেড়ে তিনি যোগ দিলেন বিজেপিতে। শুধু তাই নয়, নরেন্দ্র মোদির দলের হয়ে তিনি সামনে রাজ্যসভা নির্বাচনেও অংশ নেবেন। এ খবর রবিবারই (৪ অক্টোবর) জানা গেছে। প্রকাশ্যে আসার পর থেকে তীব্র সমালোচনার শিকারও হচ্ছেন অভিনেত্রী। আজ সোমবার গণমাধ্যমের মুখোমুখি হন কোয়েল। সেখানে বিজেপিতে যোগদান এবং নেটিজেনদের সমালোচনা নিয়ে নানা কথা বলেছেন তিনি। কোয়েল বলেন, ‘আপার হাউজের সদস্য হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। কারণ এটা একটা বিশাল দায়িত্ব। দেশের মানুষের সেবা করার ধর্ম আমরা সবসময়ই পালন করে থাকি। ফলে একটা প্ল্যাটফর্ম পেলে ক্ষমতাটা অনেক বেড়ে যায়; সেই সুযোগটা পেয়ে আমি অনেক আনন্দিত।’ বিজেপির রাজ্যসভার প্রার্থী হওয়ার নেপথ্যে দলটির বড় দুই নেতাকে কৃতিত্ব দিলেন কোয়েল। তার ভাষ্য, ‘ধন্যবাদ জানাতে চাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে, তারাই আমাকে সিলেক্ট করেছেন। গত কয়েক মাসে বাংলায় যে উন্নয়ন শুরু হয়েছে, তাতে আমরা খুবই আনন্দিত। মনে হয়, এটাই দরকার।’ তৃণমূলের রাজ্যসভা সদস্য ছিলেন কোয়েল। কয়েক মাস আগে বিধানসভা নির্বাচনে দলটির পরাজয়ের পর পদত্যাগ করেন অভিনেত্রী। এবার তো দলই পাল্টে নিলেন। এ নিয়ে সমালোচনা হচ্ছে দেদার। সে বিষয়ে কোয়েল বলেন, ‘আমার তাদের প্রতি কোনো রাগ নেই। হয়তো আমি সাইকোলজিতে পড়েছি বলে এই ধৈর্যের মানসিকতা আমার রয়েছে। তারা অন্যকে অপমান করে যে আরাম পেয়েছে, সেটা তাদের ক্ষোভ থেকে। তারা যদি আনন্দে বা সুখে থাকত, তাহলে অন্যকে অপমান করে, টক্সিসিটি ছড়িয়ে আনন্দ পেতো না। তাদের মানসিক সুস্থতা কামনা করি।’

ট্যাগস :

‘ক্ষমতা’র সুযোগ পেয়ে ‘ধন্য’ কোয়েল

আপডেট সময় : ০২:৩২:২১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬