ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

কৃষিখাতে ঋণ বিতরণ কমেছে ২১.৭৪%

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৪৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪ ৪৪২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :
আগের বছরের একই মাসের তুলনায় বিদায়ী বছরের ডিসেম্বরে কৃষি খাতে ব্যাংকগুলোর ঋণ বিতরণ ২১ দশমিক ৭৪ শতাংশ কমেছে। ব্যাংকাররা বলছেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে এক ধরনের অনিশ্চয়তা এবং ব্যাংকগুলোর তারল্য সংকটের কারণে এমনটি হয়েছে।

২০২৩ সালের ডিসেম্বরে দেশের ব্যাংকগুলো কৃষকদের মধ্যে ৩ হাজার ৪৬ কোটি টাকা ঋণ বিতরণ করেছে। ২০২২ সালের ডিসেম্বরে তা ছিল ৩,৮৯২ কোটি টাকা।

তবে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) ব্যাংকগুলো কৃষি খাতে ঋণ বিতরণ করেছে ১৮ হাজার ৩২৬ কোটি টাকা, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৯ শতাংশ বেশি।

ব্যাংকাররা বলছেন, জানুয়ারির শুরুতে দেশের জাতীয় নির্বাচন হওয়ায় এ সময় গ্রাহকরা ছিলেন নির্বাচনমুখী। কৃষকরাও নতুন ঋণ নিতে ছিলেন নারাজ।

তারা আরও বলেন, ব্যাংকগুলোর তারল্য সংকটও এর অন্যতম কারণ। তবে জানুয়ারিতে কৃষি ঋণ বাড়বে বলে আশা করছেন তারা।

চলতি অর্থবছরে কৃষি খাতে ঋণ বিতরণের লক্ষ্যে দেশের ব্যাংকগুলোর জন্য ৩৫ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। তবে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি অর্থাৎ ৫২ দশমিক ৩৬ শতাংশ ঋণ বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কৃষকরা তাদের মধ্যে যে পরিমাণ ঋণ বিতরণ করেছেন তার চেয়ে বেশি ঋণ পরিশোধ করেছেন।

কৃষিখাতে ঋণ বিতরণ কমেছে ২১.৭৪%

আপডেট সময় : ০৫:৪৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪