ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নলছিটির মোল্লারহাট-হদুয়া বাজার পর্যন্ত সড়কের বেহাল দশা, ভোগান্তিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা Logo পাল্টাপাল্টি উত্তেজনা কমাতে সহযোগীদের ওপর হামলা না করার সিদ্ধান্ত Logo দেশে প্রথম ২৯ কার্যদিবসেই মেহেরপুরের ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড Logo রাজাপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ Logo ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি Logo তরুণদের স্বপ্নের গল্প বলছে ভিভো বাংলাদেশ Logo ২১ মে শেষ সময়, তবু অনিশ্চয়তা কাটেনি: দোকান ফিরে পাবেন কি প্রতিবন্ধী রাজ্জাক? Logo লেবাননে যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শর্ত Logo হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা বেড়ে ৪৭ Logo নিউ এনার্জি মোবিলিটির আগামী বিনির্মানে আরও তিনটি নতুন মডেল নিয়ে এলো বিওয়াইডি

কুমিল্লায় শিক্ষানবিশ আইনজীবীদের সঙ্গে প্রতারণা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:১৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩ ৩৪৪ বার পঠিত

কুমিল্লা ব্যুারো:
কুমিল্লায় একাধিক শিক্ষানবিশ আইনজীবীর কাছ থেকে প্রতারণা করে অর্ধকোটি টাকা হাতিয়ে নেয়ায় ভুয়া আইনজীবী শ্যালক ও দুলাভাইকে আটক করেছে র‌্যাব। আটক দুজন হলেন কুমিল্লা নগরীর ধর্মসাগরপাড় এলাকার মো. শামসুল হকের ছেলে মো. এহতেশামুল হক নোমান (৩৪) এবং তার শ্যালক বুড়িচং উপজেলার বাহেরচর এলাকার জাহিদ হাসান ভূঁইয়া (২১)। আজ বেলা ১১টার দিকে কুমিল্লা র‌্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
মেজর সাকিব বলেন, মার্চ মাসের শুরুর দিকে র‌্যাব অফিসে একটা অভিযোগ আসে। তাতে উল্লেখ করা হয়, কয়েক শিক্ষানবিশ আইনজীবীকে পরীক্ষায় পাস করিয়ে দেয়ার নাম করে অ্যাডভোকেট পরিচয় দেয়া নোমান ও তার শ্যালক জাহিদ কয়েক ধাপে অর্ধকোটি টাকা হাতিয়ে নেন। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে শিক্ষানবিশ আইনজীবীরা তাকে খোঁজা শুরু করেন। খুঁজে না পেয়ে র‌্যাব অফিসে অভিযোগ দেন তারা। পরে প্রযুক্তির সহায়তায় ওই দুজনকে শনাক্ত করে গত রোববার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব। র‌্যাব কর্মকর্তা মেজর সাকিব বলেন,আটকের সময় ওই দুজনের কাছ থেকে বিপুল পরিমাণ ভুয়া ভিজিটিং কার্ড, বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার উত্তরপত্র, আইন সম্পর্কিত প্রশ্নপত্র ও উত্তরপত্র, ভুয়া আইডি কার্ড, ভুয়া সার্টিফিকেট, হলফনামা, ১টি এটিএম কার্ড, ১টি চেকবই, স্ট্যাম্প, কথোপকথনের স্ক্রিনশট, ২টি পেনড্রাইভ, ২টি আইনজীবী সম্বলিত মনোগ্রাম, ১টি কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম, ৫টি মোবাইল ফোন ও নগদ ১৮ হাজার টাকা জব্দ করা হয়। তাদের দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

কুমিল্লায় শিক্ষানবিশ আইনজীবীদের সঙ্গে প্রতারণা

আপডেট সময় : ০৬:১৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩