ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:২৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ ১৯৪ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

শফিক কবীর কিশোরগঞ্জ প্রতিনিধি :

যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামুল্যে ঔষধ বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

২৭ অক্টোবর রবিবার জেলা শহরের সমবায় কমিউনিটি সেন্টারে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। জেলা যুবদলের সভাপতি খসরুজ্জমান শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় কর্মসূচিতে জেলা বিএনপির সহ-সভাপতি মো: রুহুল হোসাইন, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আশফাক, হাজী ইসরাঈল মিয়া, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান পার্নেল, পৌর যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেনসহ জেলা ড্যাব এর নেতৃবৃন্দ এবং যুবদলের সর্বস্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে দিনব্যাপী পাঁচশতাধিক অসহায় মানুষকে বিনামুল্যে চিকিৎসাসেবাসহ প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।

কর্মসূচীতে জেলা ড্যাব এর সভাপতি ডা. মো: মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক ডা. এস কে এম নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক ডা. মীর সাদ সৈকত, কোষাধ্যক্ষ ডা. একরাম আহসান জুয়েলসহ ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসকগণ  চিকিৎসাসেবা প্রদান করেন।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী রোববার (২৭ অক্টোবর)। ১৯৭৮ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলের প্রধান এই অঙ্গ সংগঠনটি প্রতিষ্ঠা করেন।

ট্যাগস :

কিশোরগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:২৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪