ঢাকা ১২:০৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির মিথ্যা মামলায় এক যুবককে ফাঁসানোর অভিযোগ সংবাদ সম্মেলনে এক মায়ের আকুতি Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান Logo ডাবল গ্র্যামি জয়ী কণ্ঠশিল্পী ক্যাসান্দ্রা উইলসন মারা গেছেন

কিউইদের বিপক্ষে ১৫০ রানের বিশাল ব্যবধানে ঐতিহাসিক জয় টাইগারদের

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:০৩:২৫ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩ ৩৫৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

২০১৬ সালে ইংল্যান্ড ও ২০১৭ সালে অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে টেস্টে হারিয়েছিলো বাংলাদেশ। এরপর বড় দলকে হারানোর অভিজ্ঞতা হয়েছিলো গত বছর মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে। কিউইদের ঘরের মাঠে টেস্ট জয়ের কৃতিত্ব দেখালেও নিজেদের ঘরের মাঠে কৃতিত্বটা এবারই প্রথম অর্জন করার পথে দাঁড়িয়েছিলো টাইগাররা। ঐতিহাসিক সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় চতুর্থ দিন শেষ করেছিলো নাজমুল হোসেন শান্তর দল। পঞ্চম দিন প্রয়োজন ছিল মাত্র ৩ উইকেট। ঘরের মাঠে ২০১৭ সালের পর এই প্রথম বড় কোনো দলের বিপক্ষে টেস্টে জয় পেলো বাংলাদেশ।

আজ সকালে সিলেটের লাক্কাতুরায় অবস্থিত আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সেই মাহেন্দ্রক্ষণ আসতে খুব বেশি সময় লাগলো না। প্রথমে বড় বাধা হয়ে থাকা ড্যারিল মিচেলকে ফেরালেন নাইম হাসান। এরপর টিম সাউদিকে ফিরিয়ে ৫ উইকেট পূরণ করেন তাইজুল ইসলাম। শেষ উইকেট হিসেবে ইশ সোধিকে ফিরিয়ে দিয়ে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে ১৫০ রানের ব্যবধানে হারানোর ঐতিহাসিক ক্ষণের জন্ম দিলো বাংলাদেশ।

গতকাল বাংলাদেশের দেওয়া ৩৩২ রানের টার্গেটে ব্যাটিং শেষে চাপে পড়ে কিউইরা। তাইজুল ইসলামের ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপ সামাল দিতে ব্যর্থ হয় নিউজিল্যান্ড। ৭ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করে চতুর্থ দিন শেষ করেছিল সফরকারীরা।

ড্যারিল মিচেলের অপরাজিত ৪৪ রান ছিল নিউজিল্যান্ডের লড়াইয়ের শেষ ভরসা। সকালে টেস্ট ক্যারিয়ারের নবম ফিফটি তুলে নেন মিচেল। ১২০ বলে ৫৮ রান করার পর নাঈম হাসানের বলে সুইপ করতে গিয়ে তাইজুলের হাতে ধরা পড়েন এই ব্যাটসম্যান। এরপর নিউজিল্যান্ডের অধিনায়ক টিম সাউদি মাঠে এসে পাল্টা আক্রমণ করেন। তাইজুলের বলে আউট হওয়ার আগে ২ ছক্কা ও ১ চারের সাহায্যে আক্রমণাত্মক ব্যাটিংয়ে ২৪ বলে ৩৪ রান করেন সাউদি।

দীর্ঘ সময় ধরে প্রতিরোধ করা ইশ সোধিকে শেষ ব্যাটার হিসেবে আউট করা হয়। ৯১ বলে ২২ রান করে তাইজুলের শিকার হন তিনি। নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৮১ রানে।

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ১৭তম টেস্ট খেলেছে বাংলাদেশ। ৩ হার ও ৩ ড্রয়ের পর ঘরের মাঠে কিউইদের বিপক্ষে এই প্রথম টেস্ট জিতেছে বাংলাদেশ। আর তাতে দারুণ অবদান রাখেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। নিউজিল্যান্ডের দুই ইনিংসে মোট ১০ উইকেট নেন তিনি। সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজের পর তাইজুল বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে দ্বিতীয়বারের মতো টেস্ট ম্যাচে ১০ উইকেট নিলেন।

কিউইদের বিপক্ষে ১৫০ রানের বিশাল ব্যবধানে ঐতিহাসিক জয় টাইগারদের

আপডেট সময় : ০৪:০৩:২৫ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩