কালিহাতীতে উপজেলা আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে মানববন্ধন
- আপডেট সময় : ০৭:০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩ ১৯০ বার পঠিত

টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদারের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে কালিহাতী ফেরদৌস আলম ফিরোজ উচ্চ বিদ্যালয়ের সামনে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা এ মানববন্ধন করে।
এসময় বক্তারা বলেন, ফেরদৌস আলম ফিরোজ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ফিরোজ আলমের বিরুদ্ধে ও স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারীর বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু মিথ্যা বক্তব্য প্রধান করায় তার শাস্তির জন্য এই মানববন্ধন করছি।
আরও বলেন, এই বিদ্যালয় এমপিওভুক্তি করতে কোন টাকা পয়সা লাগেনি অথচ সভাপতি বলছে টাকার বিনিময়ে এমপিও করা হয়েছে। এই মিথ্যা বক্তব্যের জন্য সভাপতির বহিস্কার চাই।
এসময় উপস্থিত ছিলেন ফেরদৌস আলম ফিরোজ কলেজের প্রিন্সিপাল শাহজাহান কবির, ফেরদৌস আলম ফিরোজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান জামাল, সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, সহকারী শিক্ষক মফিজ উদ্দিন ভূঁইয়াসহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।
















