ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সিএমপির ডিবি বন্দর বিভাগের অভিযানে ৪০ লাখ টাকার আত্মসাৎকৃত ক্রোকারিজ উদ্ধার, গ্রেফতার ২ Logo নওগাঁ চেম্বারের নবায়ন ফি বৃদ্ধি নিয়ে ক্ষোভ জরুরি সাধারণ সভা ও নির্বাচন দাবিতে প্রশাসকের কাছে ব্যবসায়ীদের আবেদন Logo রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর Logo নাহিদ রানার আগুনে বোলিংয়ে পাকিস্তান বিধ্বস্ত, ইতিহাস গড়ল বাংলাদেশ Logo ঐতিহাসিক মহাস্থানগড়ে হাজার কোটি টাকার প্রত্নসম্পদের রহস্য, আসল সরিয়ে রাখা হয়েছে নকল Logo জলবায়ুর বিরূপ প্রভাবে কমছে ইলিশ, বলছেন গবেষকরা Logo ট্রাম্প মানেই কি সংঘাত আর যুদ্ধ Logo শেষ বিকেলে তাসকিন-তাইজুলের আগুনে বোলিং, জয়ের পথে বাংলাদেশ Logo ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধ চেয়ে আদালতে জয়া আহসান Logo দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনায় সরকার: সেতুমন্ত্রী

কাজে লাগানো সম্ভব রসুনের খোসাও!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৪৬:২৮ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩ ১৯৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
আমরা সবসময় রসুন থেকে খোসা ছাড়িয়ে সেটা ফেলে দিই। তবে শুনলে অবাক হবেন যে রসুনের খোসাও অনেক কাজে লাগানো সম্ভব।

রসুনের মতো এর খোসারও অনেক গুণ রয়েছে। রসুন আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সর্দি-কাশি উপশমকারী হিসেবে কাজ করে। শুধু রসুন নয়, এর খোসাও আমাদের স্বাস্থ্যের জন্য সমান উপকারী। রসুনের খোসা নানাভাবে ব্যবহার করা যায়। আসুন জেনে নিই রসুনের খোসার কিছু ব্যবহার সম্পর্কে।

১. রসুনের খোসা ছাড়িয়ে সেগুলো শুকনো খোলায় ভেজে নিন। এবার ঠাণ্ডা করে পাউডার তৈরি করুন। এই পাউডার অনেক খাবারের স্বাদ বাড়াতে কাজ করে। সবজি তরকারি, স্যুপ বা ঝোলগুলিতে ভাজা রসুনের গুঁড়া ব্যবহার করতে পারেন। তরকারিতে রসুনের হালকা স্বাদ পাবেন সাথে পুষ্টিও পাবেন।

২. রসুন তেলের সাথেও মেশাতে পারেন। তাই প্রথমে একটি পরিষ্কার শুকনো বোতলে রসুনের খোসা ভরে নিন। তারপর অলিভ অয়েল দিয়ে ভরে বোতলের ঢাকনা বন্ধ করে দিন। এভাবে কয়েক সপ্তাহ রাখুন। এই রসুন-মিশ্রিত তেল সালাদ বা যেকোনো রান্নায় ব্যবহার করা যেতে পারে।

৩. বাড়িতে লবণের সঙ্গে রসুনের খোসার গুঁড়া মিশিয়ে নিন। এই লবণ খাবারের স্বাদ বাড়াতে ব্যবহার করা যেতে পারে। আপনি রসুনের সাথে স্বাদযুক্ত খাবার তৈরিতে এটি ব্যবহার করতে পারেন।

৪. অনেক সময় বাথরুম বা ঘরের অন্য জায়গায় দুর্গন্ধ হতে পারে। এই ধরনের গন্ধ দূর করতে রসুনের খোসা কাজ করবে। শুকনো রসুনের খোসা একটি থলেতে ভরে বাথরুমে ঝুলিয়ে রাখুন। এভাবে রাখতে পারেন আলমারি বা ড্রয়ারেও। রসুন দুর্গন্ধ শোষণ করবে এবং কাপড়কে ফ্রেশ রাখবে।

৫. রসুনের খোসা দিয়ে চাও বানাতে পারেন। এই চা আপনার শরীর সুস্থ রাখতে সাহায্য করবে। তাই একটি পাত্রে কিছু পানি নিয়ে চুলায় দিন। তারপর এতে রসুনের খোসা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন। সর্দি, কাশি, গলা ব্যথার জন্য এই চা খুবই উপকারী।

কাজে লাগানো সম্ভব রসুনের খোসাও!

আপডেট সময় : ০৬:৪৬:২৮ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩