ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাঞ্ছারামপুরের জনবান্ধব ইউএনও তরিকুল ইসলামের বদলিতে চরম ক্ষোভ Logo ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সংকটের নেপথ্যে কারা? ডিজিএমকে ঘিরে নানা প্রশ্ন  Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনেও কাটেনি গ্যাস সংকট, দুর্ভোগে ২৬ হাজার গ্রাহক Logo ​ব্রাহ্মণবাড়িয়ায় এজমালি সম্পত্তি একক খারিজে বিক্রয়ের অভিযোগ, ১৪৪ ধারা জারি Logo আশুগঞ্জে মিত্রবাহিনীর স্মরণে নির্মিত মৈত্রীস্তম্ভ উদ্বোধন Logo মার্কিন বিমানবাহী রণতরিতে নৌসদস্যদের সংঘর্ষ, নিহতের দাবি ৭ Logo সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে: জ্বালানি প্রতিমন্ত্রী Logo দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স Logo বিজয়নগরে যাত্রীবাহি বাস খাদে পড়ে ১০ জন আহত Logo মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ ৪ দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র ইউনিয়নের মানববন্ধন

পিএসএল

এলিমিনেটর ম্যাচে সাকিব-মিরাজের সঙ্গে যোগ দিলেন রিশাদও

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ২২৮ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

এলিমিনেটর ম্যাচ। হারলেই বিদায়। এমন মহাগুরুত্বপূর্ণ এক লড়াইয়ে আজ (বৃহস্পতিবার) রাতে করাচি কিংসের মুখোমুখি হচ্ছে লাহোর কালান্দার্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায়।লাহোর কালান্দার্সে থাকছেন তিন বাংলাদেশি-সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ আর রিশাদ হোসেন। সাকিব এরই মধ্যে লাহোর কালান্দার্সের হয়ে একটি ম্যাচ খেলে ফেলেছেন।রাওয়ালপিন্ডিতে পেশোয়ার জালমির বিপক্ষে সে ম্যাচে সাকিব ২ ওভার বল করে ১৮ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। লাহোর জেতে ২৬ রানে।মেহেদী মিরাজ সদ্যই দলে যোগ দিয়েছেন। প্লে অফ ম্যাচকে সামনে রেখেই তাকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। আজ মহাগুরুত্বপূর্ণ ম্যাচে তারও একাদশে থাকার সম্ভাবনা আছে।এর মধ্যে লাহোর কালান্দার্স ফ্র্যাঞ্চাইজি জানালো, বাংলাদেশি লেগস্পিনার রিশাদ হোসেনও দলের সঙ্গে ফের যোগ দিয়েছেন। রিশাদ এর আগে লাহোরের হয়ে গ্রুপপর্বে ৫টি ম্যাচ খেলেছেন। তারপর ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হলে স্থগিত হয়ে যায় পিএসএল। রিশাদ সংযুক্ত আরব আমিরাতে জাতীয় দলের সঙ্গে যোগ দেন।সেখান থেকে আবারও পিএসএল খেলতে পাকিস্তানে পৌঁছে গেছেন রিশাদ। বাংলাদেশ সময় দুপুর একটার দিকে রিশাদের দলে যোগ দেওয়ার খবর নিশ্চিত করেছে লাহোর ফ্র্যাঞ্জাইজি।

ট্যাগস :

পিএসএল

এলিমিনেটর ম্যাচে সাকিব-মিরাজের সঙ্গে যোগ দিলেন রিশাদও

আপডেট সময় : ০৩:০৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫