এবার ঈদে ঢাকা ছাড়বেন ১ কোটি ১৬ লাখ মানুষ
- আপডেট সময় : ০১:৫০:২৭ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪ ২১৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
এবার ঈদুল ফিতরে শুধু ঢাকা ও এর আশপাশ থেকে মোট ১ কোটি ১৬ লাখ মানুষ ঢাকা ছাড়বেন। বুধবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ তথ্য তুলে ধরেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী।
সংবাদ সম্মেলনে বলা হয়, এবারের ঈদে ১ কোটি ১৬ লাখ মানুষ ঢাকা ছাড়বেন। এর মধ্যে ঢাকা থেকে মাত্র ১ কোটি, গাজীপুর থেকে ৪০ লাখ, নারায়ণগঞ্জ থেকে ১২ লাখ এবং ঢাকার আশপাশ থেকে ৮ লাখ মানুষ বাড়ি যাবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এসব যাত্রীর মধ্যে বাস-মিনিবাসে ৩ লাখ, লঞ্চে ৬০ লাখ, ট্রেনে ৪ লাখ, বিমানে ১ লাখ, মোটরসাইকেলে ১২ লাখ, কার-জিপ-মাইক্রোবাসে ৩৫ লাখ মানুষ বাড়ি যাবে।
এছাড়া বাস-ট্রেনের ছাদে, খোলা ট্রাক ও পণ্যবাহী গাড়িতে ১৮ লাখ মানুষ বাড়ি যাবে বলেও তথ্য উপস্থাপন করা হয়। সংবাদ সম্মেলনে ভোগান্তি কমাতে ঈদের ছুটি দুইদিন বাড়ানোর দাবি জানায় যাত্রী কল্যাণ সমিতি।

























