ঢাকা ১০:১০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার Logo বাংলাদেশ বিমানে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ Logo ‘তাড়াহুড়ো নেই, শেষ আন্তর্জাতিক ম্যাচ পর্যন্ত এই জার্সি মেসিরই’ Logo ইরানে ওষুধের দাম আকাশছোঁয়া, রোগীরা বিপাকে Logo সোহরাওয়ার্দী উদ্যান থেকে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ম্যুরাল সরানোর সিদ্ধান্ত হয়নি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী Logo আধা ঘণ্টার মধ্যে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব Logo জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নাকচ Logo এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনা হবে: শিক্ষামন্ত্রী Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে

চ্যাম্পিয়ন্স ট্রফি

এক ঘণ্টাতেই শেষ ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫ ২৭৫ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

রাজনৈতিক বৈরিতার কারণে দ্বিপাক্ষিক সিরিজে দুই দল খেলে না। ভারত-পাকিস্তান মহারণ দেখার জন্য তাই সমর্থকদের তাকিয়ে থাকতে হয় এসিসি আর আইসিসির ইভেন্টের দিকে। ক্রিকেটের ময়দানে এই দুই দল যখন সম্মুখসমরে নামে, ক্রিকেটপ্রেমীদের আগ্রহ থাকে তুঙ্গে। এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তার ব্যতিক্রম হচ্ছে না।চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। সোমবার সেই ম্যাচের জন্য টিকিট বিক্রি শুরু হওয়া মাত্রই মুহূর্তে তা শেষ হয়ে যায়। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এসেছে, এক ঘণ্টাতেই ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে।এবছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যদিও ভারত টুর্নামেন্টে তাদের কোনও ম্যাচই পাকিস্তানের মাটিতে খেলবে না। টিম ইন্ডিয়া তাদের সব ম্যাচ খেলবে দুবাইয়ে।আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তান লড়াই। অন্তত দেড় লক্ষ ক্রিকেটপ্রেমী অনলাইনে ভিড় জমান টিকিট কেনার জন্য। তবে তাদের বেশিরভাগকেই দীর্ঘ সময় অপেক্ষা করার পরেও হতাশ হতে হয়েছে।ভারত ও পাকিস্তান ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির এ-গ্রুপে রয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ৮ দলের টুর্নামেন্টের বি-গ্রুপে রয়েছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

ট্যাগস :

চ্যাম্পিয়ন্স ট্রফি

এক ঘণ্টাতেই শেষ ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট

আপডেট সময় : ০৩:৪১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫