ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রাজাপুর প্রেসক্লাবের আয়োজনে রাজাপুর থানা হানাদারমুক্ত দিবস উদযাপন Logo স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে: মাহদী আমিন Logo বছরে ৩৮৪ টন স্বর্ণ উৎপাদন করে শীর্ষে এশিয়ার দেশ Logo এইচএসসি পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন Logo শিশুটি মারা যাওয়ার পর বসতঘর থেকে উদ্ধার হলো বিষধর পদ্ম গোখরা Logo তানিয়া বৃষ্টির অভিনয়ে মুগ্ধ দর্শক, ২২ ঘণ্টায় কত ভিউ? Logo বৃষ্টিতে হয়নি টস, আগেভাগেই লাঞ্চ সেঞ্চুরিয়নে Logo ১২ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব Logo বৈঠক শেষে নাহিদ ইসলাম • ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী Logo নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি

এই গরমে শরীরে পানির ভারসাম্য বজায় রাখতে যা যা করণীয়

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:১৬:২৫ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩ ২৮৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ সময় শরীরে পানির ঘাটতি হওয়াটাই স্বাভাবিক। তাই অনেক শারীরিক সমস্যাও দেখা দিতে পারে। এই সময়ে ডিহাইড্রেশন এড়াতে পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু পানির স্বাদ অনেকেই পছন্দ করেন না। তাই পানি খাওয়ার পরিমাণ কমিয়ে দেন।
কিন্তু চিকিৎসকরা বলছেন, পানি পান করতে ভালো না লাগলেও এই সময়ে হিটস্ট্রোক এড়াতে স্বাস্থ্যকর পানীয় বা বেশি পরিমাণে পানি আছে এমন খাবার খাওয়া জরুরি। এদিকে বাইরে বের হলে অনেকেই পানি খাওয়া কমিয়ে দেন। ফলে শরীরে পানির ঘাটতি দেখা দেয়। এর ফলে শুধু পানিশূন্যতাই নয়, অতিরিক্ত ঘামের কারণে শরীরে সোডিয়াম-পটাসিয়ামের মাত্রা কমে গিয়ে জটিলতা বাড়তে পারে। তাই পানি খেতে পছন্দ না করলেও এই আবহাওয়ায় শারীরিক সমস্যা এড়াতে শরীরে পানির অভাব হতে দেওয়া উচিত নয়।

শরীরে পানির ভারসাম্য বজায় রাখার জন্য যা করা যেতে পারে-

(১) পানি খাওয়ার পরিমাণ বাড়াতে মোবাইল ফোনে একটি ‘রিমাইন্ডার’ রাখতে পারেন। বাড়ির বাইরে যেখানেই যান না কেন, সঙ্গে এক বোতল পানি নিয়ে যাওয়াই ভালো।

(২) আপনি যদি পানি পান করতে পছন্দ না করেন তবে আপনার ওআরএস বা ডাবের পানি, ঘোল, লেবুর রস-লবণ-চিনির শরবত খেতে হবে।

(৩) পানিশূন্যতা এড়াতে পিপাসা না থাকলেও পানি পান করুন। আপনি যদি শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে থাকেন তবে আপনি বেশিরভাগ সময় তৃষ্ণা অনুভব করবেন না। সেক্ষেত্রে পানি পান করার জন্য রিমাইন্ডার রাখতে হবে।

(৪) পানির স্বাদ পছন্দ না হলে পুদিনা, তুলসী, লেবু বা অন্যান্য ফলের টুকরো পানিতে ভিজিয়ে খেতে পারেন।

(৫) ডিহাইড্রেশন এড়াতে জলের পরিমাণ বেশি থাকে এমন সবজি বা ফল খাওয়ার পরিমাণ বাড়ানো উচিত।

এই গরমে শরীরে পানির ভারসাম্য বজায় রাখতে যা যা করণীয়

আপডেট সময় : ০৫:১৬:২৫ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩