ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৮৯টি ক্যাম্পেইন Logo মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী Logo ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে নিজেদের ক্ষেপণাস্ত্রের আঘাত, চাপে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা Logo হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬ Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডিন’স অ্যাওয়ার্ড পেলো ৩৩ জন শিক্ষার্থী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩৯:৩২ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪ ৩৮৯ বার পঠিত

সাকিব আসলাম, ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রথমবারের মতো স্নাতক (সম্মান) পর্যায়ের ৩৩ শিক্ষার্থীকে ডিন’স লিস্ট অ্যাওয়ার্ড-২০২৪ প্রদান করা হয়েছে।

আজ বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ৮ টি অনুষদের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মোট ৩৩ জন কৃতি শিক্ষার্থীদের এ সম্মাননা প্রদান করা হয় এবং প্রত্যেক শিক্ষার্থীকে স্মারক, সনদ ও অর্থ প্রদান করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম উপস্থিত ছিলেন এবং বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

স্নাতক(সম্মান) পর্যায়ে ডিন’স অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীরা হলেন, সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে অর্থনীতি বিভাগের জুয়েল রানা, সুপ্রিতী দত্ত প্রমা ও শামীম হোসেন এবং উন্নয়ন অধ্যয়ন বিভাগের নাফিউল মুইদ। ব্যবসায় প্রশাসন অনুষদের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ইমতিয়াজ আহমেদ, জান্নাতুল ফেরদৌস মিম, ইসমাইল হোসেন ও মোঃ মাহমুদুল হাসান, ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের তানভীর আহমেদ তন্ময় ও মুজতবা রাফিদ হাসান এবং হিসাববিজ্ঞান বিভাগের মোঃ আলাউদ্দিন। ধর্মতত্ত্ব অনুষদ থেকে আল কুরআন বিভাগের মোঃ রাকিবুল্লাহ ও জামিলুর রহমান এবং আল হাদিস বিভাগের মোঃ কামরুল হাসান ও আনিসুর রহমান। আইন অনুষদ থেকে আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের মোঃ জামাল উদ্দিন, শারমিন আক্তার, মোঃ আরিফুল ইসলাম ও মোঃ আবদুল হালিম। প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ থেকে ফলিত রসায়ন বিভাগের মোঃ খালিদ হোসাইন ও সঙ্গীতা রানী এবং ইইই বিভাগ থেকে সৌরভ শিকদার। জীববিজ্ঞান অনুষদের ফার্মেসী বিভাগের আফিয়া ইবনাত শিমকি ও সজনী খাতুন এবং বায়োটেকনোলজি বিভাগের আবু রেজা এবং ইবনে আসমা কেয়া। বিজ্ঞান অনুষদ থেকে গণিত বিভাগের আফিদা সুলতানা, পরিসংখ্যান বিভাগের জীবন কর্মকার এবং ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের উম্মে হাবিবা তিথি ও মাহমুদা হোসাইন। কলা অনুষদ থেকে অ্যাওয়ার্ড পান আরবী ভাষা সাহিত্য বিভাগ থেকে মোঃ মাহমুদুল হাসান আইসাল, মোঃ আরিফুর রহমান এবং মোঃ শাহিন হাসান।
সম্মাননা প্রাপ্ত মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ ইমন বলেন, ডিন’স অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি প্রদান করা হয়েছে যা অন্য শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার প্রতি আরো উদ্বুদ্ধ করবে এবং ভালো ফলাফল করতে অনুপ্রেরণা যোগাবে। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ফুল ফুটুক আর না ফুটুক আজ ইসলামী বিশ্ববিদ্যালয়ের বসন্ত। যারা অ্যাওয়ার্ড পেলো তাদের অ্যাওয়ার্ড দেই আর নাই দেই তারাই সেরা। বিশ্ববিদ্যালয়ের দুটো পোগ্রামই গুরুত্বপূর্ণ। একটি কনভোকেশন প্রোগ্রাম এবং অন্যটি আজকের এই ডিন’স অ্যাওয়ার্ড। আজকে প্রতিজ্ঞা করি আমরা ভালো মানুষ হবো, মার্জিত মানুষ হবো এবং এই ধরনের অন্তঃপ্রনোদনাগুলো একজন মানুষকে সুনাগরিক করে তুলে। এই সম্মাননার মধ্য দিয়ে আপনাদের মধ্যে সুন্দর দেশ গড়ার জন্য যে আত্ন তাড়না সেটি তৈরী হলেই আজকের দিন স্বার্থক হবে। মেধার সাথে যদি সভ্যতা যোগ করতে না পারে কেও তবে সেই পৃথিবীর সবথেকে বড় অসহায়।

তিনি আরো বলেন, আমরা শিক্ষক ও অভিভাবকবৃন্দ সবসময়ই হেরে গিয়ে আনন্দ পাই। যখন আমাদের কোনো শিক্ষার্থী আমাদের ছাড়িয়ে অনেক দূর এগিয়ে যায় তখন আমরা শিক্ষকরা গর্ববোধ করি। সেই গৌরবের যেনো অধিকারী হতে পারি সেই প্রত্যাশা করি আপনাদের কাছে এবং আপনারাই দেশ বিনির্মানে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করে সামনে এগিয়ে নিয়ে যাবে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডিন’স অ্যাওয়ার্ড পেলো ৩৩ জন শিক্ষার্থী

আপডেট সময় : ০৭:৩৯:৩২ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪